২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা। তবে বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন এই দুই তারকা। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই।
উল্লেখ্য, নতুন বছরের শুরুটাও একে অপরের সাথে খুব ভালোভাবেই কাটিয়েছেন এই তারকা জুটি। তবে নতুন বছর শুরু হতে না হতেই স্বামী ভিকি কৌশল ও শাশুড়ি বীণা কৌশলকে সাথে নিয়েই দেখা দিয়েছেন সিদ্ধিবিনায়কের মন্দিরে। সিদ্ধিবিনায়ক গণেশকে মনস্কামনা জানিয়ে তার আশীর্বাদ নিয়েই শুরু করছেন নতুন বছর। আর সেই ঝলকই এই মুহূর্তে ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে। বলাই বাহুল্য, সেই সূত্র ধরেই এই মুহূর্তে নেটদুনিয়ায় নেটনাগরিকদের মাঝে তুমুল চর্চিত এই বলিউডের তারকা জুটি।
এদিন সিদ্ধিবিনায়কের মন্দিরে ভালো করে পূজো করার পাশাপাশি ভোগও নিবেদন করেছিলেন তারা। গলায় নিয়েছিলেন সাধারণ নামাবলিও। পুজো দিতে গিয়ে একেবারে সাধারণ পোশাকেই ছিলেন তারা। এদিন অভিনেতা সাদা শার্ট ও অফ-হোয়াইট প্যান্টে দেখা দিয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী সবুজ রঙের একটি সালোয়ার স্যুটে দেখা দিয়েছিলেন এদিন। কপালে পরেছিলেন মন্দির থেকে লাগিয়ে দেওয়া টিপও। বলাই বাহুল্য, নিজের কাছের মানুষদের সাথে নিয়ে বছরের শুরুটা সিদ্ধিবিনায়কের আশীর্বাদ নিয়েই শুরু করলেন তারা।
তবে এর মাঝেই নেটনাগরিকদের একাংশ মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর সরলতা দেখে। পাশাপাশি অভিনেত্রীর রূপের উজ্জ্বলতা দেখে তারা আবারো প্রশ্ন তুলেছেন, তার মা হওয়া নিয়ে! অনেকের মতে, মা হওয়ার আগেই রূপের এমন উজ্জ্বলতা দেখা দেয় মেয়েদের। গতবছরের শেষের দিকেও অভিনেত্রীর মা হওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। তবে এই সমস্ত গুজবকে এবারই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী। এই প্রসঙ্গে মুখ খোলেননি অভিনেতাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…