দিল্লি : দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আর কিছুক্ষণ পর মুখোমুখি হতে চলেছে ভারত। এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে প্রত্যেকটিতেই জয় পেয়েছে। দেখার বিষয় আজও সেই ধারা অব্যাহত থাকে কিনা। এই ম্যাচে অনেকগুলো রেকর্ড ভাঙতে চলেছেন দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মা।
ভারতীয়দের মধ্যে মহেন্দ্র সিংহ ধোনি এবং রোহিত শর্মা এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯৮ টি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তাই রোহিত শর্মা এই ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলার একটি রেকর্ড করতে চলেছেন। এছাড়াও রোহিত শর্মা বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় বিরাট কোহলির থেকে মাত্র ৭ রান পেছনে দ্বিতীয় স্থানে রয়েছেন। তাই বিরাট কোহলির এই রেকর্ডটিও তিনি ভাঙতে চলেছেন দিল্লিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…