নিউজ

দেশে চালু হচ্ছে ‘টাইম ব্যাংক’, জেনে নিন এই ব্যাংকের সুবিধা

মধ্যপ্রদেশ : দেশের মধ্যে আসছে এক নতুন ব্যঙ্ক, নাম ‘টাইম ব্যঙ্ক’। এই ব্যঙ্কে কোনো টাকাপয়শা লেনদেন নয়, বরং অন্যকিছু হয়। এই ব্যঙ্কের গ্রাহকরা নিজ ইচ্ছানুসারে যেকোনো পরিষেবা দেবে তার পরিবর্তে তার অ্যাকাউন্টে একই সংখ্যক ক্রেডিট আওয়ার জমা হবে। এই ক্রেডিট আওয়ার জমানোর মাধ্যমে অনেক সুবিধা পাবে গ্রাহকরা। এটি প্রথম তৈরী হতে যাচ্ছে মধ্যপ্রদেশে। আর কিছুদিনের মধ্যেই চালু হবে এই ব্যঙ্ক। এই নতুন ব্যঙ্ক মধ্যপ্রদেশের মানুষের মনের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।

মধ্যপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ শ্রীবাস্তব সব জেলার জেলাশাসক ও অন্যান্য কর্মীদের এই ব্যঙ্ক তৈরী কাজে মনোনিবেশ করতে নির্দেশ দিয়েছেন। মনোজ শ্রীবাস্তব জানিয়েছেন প্রতি জেলায় আলাদা আলাদা শাখা থাকবে। আবার একের বেশিও ব্যঙ্ক থাকতে পারে প্রতি জেলায়। তিনি জানান, “এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে একসাথে অভাবী ও যত্নশীল মানুষদের একই সাথে আনা হবে। যেকোনো সময় ব্যঙ্ক নেটওয়ার্কে কারও প্রয়োজন পড়লেও, অন্য কেউ সাহায্য করতে পারবে, ফলে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট আওয়ার জমা হবে। রাজ্যের প্রত্যেকটি স্তরের মানুষরা সাহায্য নিতে পারবে এই ব্যঙ্কের মাধ্যমে।”

বাইরের দেশে এধরনের অনেক টাইম ব্যঙ্ক থাকে। যেখানে পরিষেবা দিলে অর্থের পরিবর্তে সময় জমা হবে অ্যাকাউন্টে। পরবর্তী সময়ে এই ক্রেডিট আওয়ারের মাধ্যমে অনেক সুবিধা পাবে গ্রাহকরা। ভারতের মধ্যপ্রদেশে প্রথম টাইম ব্যঙ্ক তৈরীকরে এক অন্যতম নজির গড়তে যাচ্ছে। এই ব্যঙ্কের ফলে রাজ্যবাসীর সুবিধা হবে এমন মনে করছে মধ্যপ্রদেশের সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026