হিয়া দে ছোটপর্দার পরিচিত একটি মুখ। অনেক ছোট বয়স থেকেই অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজরে এসেছিল দর্শকদের। ক্ষুদে শিল্পী হিসেবে দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’য় তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। কোন না কোন কারণে নেটিজেনদের মধ্যে চর্চায় থাকে নেই ক্ষুদে শিল্পী।
সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে হিয়া ভালোই অ্যাক্টিভ। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। সম্প্রতি দক্ষিণী ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর অন্যতম জনপ্রিয় গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’র তালে কালো শাড়িতেই নিজের বাড়ির ছাদে ইনস্টারিল বানিয়েছেন হিয়া। তবে এই রিল ভিডিও শেয়ার করার পর থেকেই সে আবারও নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছে।
সম্প্রতি অভিনেত্রী হিয়া দে কালো প্রিন্টেড শাড়িতে একেবারে বং লুকে বানিয়েছিলেন এই রিল ভিডিওটি। এই সাজে আরো বেশ কয়েকটি রিল ভিডিও বানিয়েছেন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি ‘ও আন্তাভা’তে রিল ভিডিও বানানোর পরেই তাকে শুনতে হয়েছে একাধিক কুরুচিকর মন্তব্য। কেউ বলেছেন, বাজে নাচ; আবার কেউ বলেছেন, এটা নাচ নাকি অন্য কিছু। এমন একাধিক মন্তব্য পরেছে তার রিল ভিডিওতে।
তবে এই সমস্ত মন্তব্যকে এড়িয়ে চলতেই হিয়া বেশি পছন্দ করেন। তবে এবারেও তার অন্যথা হয়নি। তিনি নিজের মর্জি মতোই কাজ করতে স্বচ্ছন্দ। বর্তমানে তিনি স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন। এমনকি ইতিমধ্যেই অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…