বিনোদন

Pramita-Rudrajit: ফাঁকা রাস্তায় সবুজ শাড়ি পরে উদ্দাম নাচ প্রমিতা ও রুদ্রজিতের

আপনারা যারা বাংলা সিরিয়ালের ভক্ত আছেন তাদের কাছে বধূবরণ ধারাবাধিকটি ছিল অত্যন্ত আকর্ষণের। এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনীর বর্ণনা করেছিল এই ধারাবাহিক। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় যিনি ছিলেন অর্থাৎ কনক চরিত্রে অভিনয় করেছিলেন যিনি তার নাম ছিল প্রমিতা চক্রবর্তী। তিনি ধারাবাহিকের জগতের এক অন্যতম তারকা। একাধিক ধারাবাহিকে আমরা তার অভিনয় দেখেছি। সাত ভাই চম্পা থেকে শুরু করে করুণাময়ী রানী রাসমণি সব ধারাবাহিকেই তিনি দাপটের সঙ্গে অভিনয় করেছেন।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি সমানভাবেই জনপ্রিয়। তার একাধিক ভিডিও আমরা মাঝে মধ্যেই দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে। এই যুগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অত্যন্ত একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রমীতা সবসময় নিজের স্বামীর সঙ্গেই রিল ভিডিও বেশি কর থাকেন। তার স্বামী রুদ্রজিতও একজন অভিনেতা। তাকেও আমরা বেশ কিছু ধারাবাহিকে এর আগে অভিনয় করতে দেখেছি। তবে এখন তাকে আমরা দেখছি জি বাংলার নতুন ধারাবাহিক পিলুতে অভিনয় করতে।

পিলুর মূল চরিত্র আহিরের ভাই হিসাবে তিনি এই ধারাবাহিকে আছেন। অন্যদিকে, রাসমণি ধারাবাহিকে তিনি আছেন বাড়ির বউয়ের চরিত্রে। তবে তাদের দুজনের ধারাবাহিক এবং তাদের দুজনের কাজের ক্ষেত্র একেবারেই আলাদা হলেও তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা বেশ গভীর। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার একটি একটি ঝলক সামনে আসতে থাকে। আর সেরকম ভাবেই একটি ঝলক এবারে আমরা পেলাম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে যেখানে আমরা দেখছি রুদ্রজিত এবং প্রমীতা একসাথে পুষ্পা ছবির সামি সামি গানে নাচ করছেন। অভিনেতা অল্লু অর্জুনের ট্রেডমার্ক স্টেপ চোয়ালের নিচ থেকে হাত চালাতেও দেখা গেলো তাদের দুজনকে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। অনেকেই এই ভিডিও দেখেছেন এবং শেয়ার করছেন। এই ভিডিওতে প্রমিতা এবং রুদ্রজিতের এই নাচ দেখেও এবং তাদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি দেখেও অনেকেই তাদের শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের ভবিষ্যতের জন্য।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026