বিনোদন

Hiya Dey: ‘বাড়ির লোকও হাসি-মজার ছলেই নেয়’, ট্রোলিং নিয়ে মুখ খুললেন ‘পটল’ হিয়া দে

হিয়া দে টেলিভিশন জগতের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকেই টেলিভিশন জগতের অভিনেত্রী হিসেবে পা রেখেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’তে নাম ভূমিকায় অভিনয় করেছিল সে। সেই থেকে দর্শকমহলের পাশাপাশি নিজের শুটিং ফ্লোরেও পটল নামেই পরিচিত সে। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর দীর্ঘসময় অভিনয় জগৎ থেকে বিরতি নিয়েছিল হিয়া। তবে বর্তমানে আবারো পর্দায় ফিরেছেন তিনি। স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন হিয়া দে। এমনকি ‘ফেলনা’র সেটেও তাকে পটল বলেই ডাকেন অনেকে সেকথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

বর্তমানের অভিনেত্রী হওয়ার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতেও ভালোই অ্যাক্টিভ তিনি। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নিজের ইনস্টাগ্রামের পাতায়। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তবে নিজের ভিডিও কিংবা ছবির জন্য প্রায়ই নেটিজেনদের মাঝে ট্রোল হতে হয় তাকে। অনেকক্ষেত্রে শুনতে হয় নানা কুরুচিকর মন্তব্য। তবে সেই সমস্ত বিষয়কে বিশেষ পাত্তা দিতে নারাজ হিয়া। সম্প্রতি এই প্রথমবার সোশ্যাল মিডিয়ার পাতায় নিজের ট্রোলিং হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

একটি বিনোদন চ্যানেলে তিনি তার দিদির সাথে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই ট্রোলিং হওয়ার প্রসঙ্গ উঠলে তিনি জানান, এই সমস্ত বিষয়ে তিনি অভ্যস্ত হয়ে পরেছেন। বর্তমানে এই সমস্ত ট্রোলিংকে বিশেষ পাত্তা দেননা তিনি। তার বাড়ির লোকও হাসি-মজার ছলেই নেয় বিষয়গুলো। তবে হিয়ার দিদি জানিয়েছেন তাদের মা মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে ভীষণভাবে আফসেট হয়ে পরেন। কিন্তু পরক্ষনেই তারা তাদের মাকে জানান, যে এই সমস্ত বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, কারণ ভালোর পাশাপাশি মন্দটাও থাকবে।

হিয়ার মতোই তার দিদিও বিনোদন জগতের মানুষ। তবে তিনি ক্যামেরার সামনের নন, ক্যামেরার পিছনের মানুষ। কাগজে-কলমে কথা বলেন তিনি। অর্থাৎ স্ক্রিপ্ট লেখেন। ইতিমধ্যেই প্রফেশনালি একটি গোটা স্ক্রিপ্ট লিখে ফেলেছেন তিনি। এছাড়াও বোনের সাথে খুঁনসুটি নিয়ে তিনি বলেছেন, খুঁনসুটি চলতে থাকে সবসময়। তার সমস্ত নতুন জামা, দুল সবার আগে পরে নেয় সে। তবে এই প্রসঙ্গে হিয়া জানায়, এটা ছোট বোনেদের অধিকারের মধ্যে পরে। এদিন একেবারে খোলামেলা আড্ডা দিয়েছেন অভিনেত্রী। রইল সেই সাক্ষাৎকার, দেখুন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026