এই মুহূর্তে টেলিপাড়ায় আদৃত ও কৌশাম্বীর সম্পর্ক নিয়ে চলছে জোর চর্চা। এর আগেও একাধিক টেলি নায়িকাদের সাথে জড়িয়েছে তার নাম। তবে সেই নিয়েই অভিনেতাকে কখনোই মুখ খুলতে দেখা যায়নি ক্যামেরার সামনে। তবে এবার চর্চা তুঙ্গে ওঠায় প্রকাশ্যে সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেতা।
বেশ কয়েকদিন ধরেই পর্দার সিদ্ধার্থের সাথে কৌশাম্বী চক্রবর্তীর সম্পর্ক নিয়ে রীতিমতো জোর চর্চা চলছে টেলিপাড়ায় এবং অনুরাগী মহলে। অভিনেত্রী ‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থের সাথেই স্ক্রিন শেয়ার করেন। ধারাবাহিকে অভিনেতার দিদিয়ার চরিত্রে অভিনয় করছেন তিনি। নেটিজেনরা আরো রঙ চড়িয়ে বলছেন সেই সমস্ত কথা। তবে এবার অভিনেতা এই প্রসঙ্গে মুখ খুললেন। তিনি জানান এর আগেও দিতিপ্রিয়ার সাথে তার সম্পর্ক রয়েছে বলে রটেছিল চারিদিকে। সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবার।
অভিনেতার কথায়, তার ক্ষেত্রে এমন কোনো ঘটনাই ঘটেনি। তিনি যদি চান এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেবেন না। কিন্তু কথাতে আছে, যা রটে তার কিছুটা তো বটে। তবে তার কথায়, এমন কিছুই হয়নি তার আর কৌশাম্বীর মাঝে। তবে অনেকের ধারণা টিআরপি বাড়ানোর জন্য এমনটা করে থাকেন অনেকে তারকারা। তবে সবটা টিআরপি বাড়ানোর জন্য করেন না তিনি। এই মুহূর্তে বলাই বাহুল্য, আদৃত রায় ‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে এক বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…