ভাইরাল & ভিডিও

Shehnaaz Gill: সিদ্ধার্থের মৃত্যুর পর বদলে গিয়েছেন শেহনাজ গিল, ভিডিও দেখে অবাক নেটিজেনরা

বছর কয়েক আগে যখন চলছিল বিগ বস সেই সময় শেহেনাজ গিলের সঙ্গে বিগ বসের ঘরে আলাপ হয়েছিল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। সেখান থেকেই শুরু তাদের বন্ধুত্ব। তারপর এই বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের আকার নিলেও তারা দুজনে কখনো নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেননি। অনুরাগীরা পর্যন্ত এই জুটির প্রেমে রীতিমতো পাগল। তাদের দুজনের নাম পর্যন্ত দেওয়া হয়, ‘সিডনাজ’। তবে সেই সময়ের শেহনাজ এবং আজকের শেহনাজ একেবারেই আলাদা। দুজনকে যেনো এক করা একেবারে অসম্ভব। সিদ্ধার্থের মৃত্যুর পর থেকে শেহনাজ যেনো একটু একটু করে নিজের প্রাণশক্তি হারিয়ে ফেলছেন, অন্তত তেমনটাই মত সকলের।

ইতিমধ্যেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কয়েক বছর আগে যখন শেহনাজকে সকলে দেখতেন তখন তাকে একেবারে অন্যরকম মনে হতো। কিন্তু সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি নিজেকে ক্রমশ গৃহবন্দী করে ফেলেছিলেন। ফিল্মের প্রোডাকশনের সময় তাকে ঘর থেকে বেরিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছিল। কিন্তু সেই সময়ে পাপারাজ্জিরা একাধিকবার তার ছবি তোলার চেষ্টা করলেও তিনি বারবার তাদের এড়িয়ে গিয়েছেন। সাম্প্রতিক একটি শোয়ের জন্য তিনি অতিথি হয়ে এসেছিলেন। সেই শোয়ের সেটে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছিলেন শেহনাজ।

তবে সেখানে তাকে একেবারে কঠিন কঠোর মনে হলো। তার মুখে নাই হাসি। তিনি যেন একেবারে পাল্টে গিয়েছেন। পাপারাজ্জিদের সামনে পোজ দেবার জন্য মাত্র কয়েক সেকেন্ডের জন্য বেরিয়ে ছিলেন তিনি। তার পরেই তিনি নিজের ভ্যানিটি ভ্যানে উঠে যান। তার মুখে হাসি দেখা গেল না তেমন একটা। শুধুমাত্র সৌজন্যমূলক ভাবে কয়েক সেকেন্ডের জন্য হাসলেন তিনি। অনেকেরই মনে হচ্ছে, সিদ্ধার্থের মৃত্যুর পর তিনি যেন একেবারে ভেঙে পড়েছেন। তার মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো নেই।

নেটিজেনরা বলছেন, হাসিখুশি শেহনাজ একেবারে পাল্টে গিয়েছেন। সিদ্ধার্থের পরিবারের সঙ্গে তার সম্পর্ক এখনো পর্যন্ত বেশ ভালো। সিদ্ধার্থ মারা গেলেও তিনি সকলের মনে রয়ে গিয়েছেন। তবে কোথাও তাকে দেখে মনে হচ্ছে তিনি মানসিক অবসাদে ভুগছেন এখনও। তিনি যাতে আবারো আগের মত স্বাভাবিক হয়ে যান তার জন্যই প্রার্থনা করছেন নেটিজেনরা।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026