বর্তমানে ছোটপর্দার পরিচিত মুখ হিয়া দে। তবে ছোটপর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড়পর্দার একটি কাজ করে ফেলেছে সে। পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালিত ‘নির্ভয়া’ ছবিতে দেখা গিয়েছে তাকে। অবশ্য বর্তমানে তিনি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ফেলনা’এ নাম ভূমিকায় অভিনয় করছেন। অনেক ছোটবেলাতেই অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ‘পটল কুমার গানওয়ালা’র হাত ধরেই তার অভিনয় জীবনের শুরু। তবে এখনো দর্শকদের মাঝে ফেলনার চরিত্র পটলের চরিত্রকে ছাপিয়ে যেতে পারেনি।
কোন না কোন কারণে নেটিজেনদের মাঝের কটাক্ষের শিকার হতে হয় এই ছোট অভিনেত্রীকে। তরুণ প্রজন্ম হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে অ্যাক্টিভ হিয়া। তিনি ইনস্টাগ্রামে রিল ভিডিও বানাতে পছন্দ করেন। প্রায় রোজই কিছু না কিছু শেয়ার করেন নেটিজেনদের সাথে। শুটিং ফ্লোরে চরিত্রের সাজেও অনেক ভিডিও বানিয়ে থাকেন তিনি। তবে নেটিজেনদের একাংশের বক্তব্য এই বয়সে সেই সমস্ত ভিডিও বানানো তার উচিৎ নয়। সেই নিয়েই একাধিক কু-মন্তব্যের শিকার হতে হয় হিয়াকে। তবে সম্প্রতি আবারো একটি রিল শেয়ার করে চর্চিত হয়েছেন নেটিজেনদের মাঝে।
সম্প্রতি ফুলহাতা টি-শার্ট ও ব্লু ডেনিমে, খোলা চুলে এবং পায় স্নিকার্সে একটি ইংরেজি গানের সাথে রিল ভিডিও বানিয়েছেন। নিজের বাড়ির ছাদেই বানিয়েছেন ভিডিওটি। মেঘান ট্রেনরের (Meghan Trainor) গাওয়া একটি গান ব্যবহার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘কিস মাই অ্যাস’। আসলে ক্যাপশন হিসেবে গানের টাইটেলটাই লিখে দিয়েছেন তিনি। তবে এর পরেই একাধিক কু-মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে হিয়াকে। কেউ লিখেছেন, এমন ভিডিওতে তাকে মানায় না। আবার কেউ লিখেছেন, ক্যাপশনে যেটা লিখেছে তার মানে সে জানে কিনা! নাকি না জেনেই এই সমস্ত কথা লিখে দিয়েছে সে? তবে এই সমস্ত মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে কিছু বলেননি তিনি। কারণ অনেক ছোট থেকেই এই সমস্ত বিষয়ের সাথে অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। এই ঘটনা তার কাছে নতুন কিছু নয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…