বিনোদন

Anindita-Sudip: প্রেম থেকে বিয়ে, অনিন্দিতা সুদীপের সিঁদুর পরানোর ভিডিও তুমুল ভাইরাল

কদিন আগেই অর্ণব ব্যানার্জী ও ঈপ্সিতা মুখার্জ্জীর চার হাত এক হল। সেই ছবি এখনও ঘুরছে নেটদুনিয়ায়। এবার একটা বিয়ের রেশ কাটতে না কাটতেই আরো এক বিয়ের খবর সামনে এলো। চার হাত এক হল অনিন্দিতা রায় চৌধুরী ও সুদীপ সরকারের। দুজনেই ছোটপর্দার পরিচিত দুই মুখ। বর্তমানে দুজনকে স্টার জলসার পর্দায় দেখা যায়। সম্প্রতি মানালি দে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের বিয়ের কিছু মুহূর্তের দৃশ্য দেখা গিয়েছে, যা এই মুহূর্তে ভাইরাল নেটমাধ্যমে।

সম্প্রতি অভিনেত্রী মানালি দের সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে একেবারে ছিমছাম সাজে দেখা গিয়েছে এই দুই তারকাকে। অনিন্দিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে দেখা গেল সুদীপকে। তবে সেই সময়ও মজা করতে ছাড়েননি অভিনেতা। সেই ভিডিওই শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। তাদের বিয়ের গুঞ্জন বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জন কাটিয়ে গাঁটছড়া বাধলেন তারা। প্রজাতন্ত্র দিবসের দিনেই আইনী বিবাহ সারলেন তারা, তার ঝলকও মিলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

ভিডিওটিতে দেখা গিয়েছে অনিন্দিতা লাল বেনারসির সাথে সাদা কনট্রাস্ট ব্লাউজে সেজেছিলেন। হালকা সাজে খোঁপায় ছিল ফুলের মালা। সাথে অফ হোয়াইট পাঞ্জাবির সাথে লাল জহর কোট পরেছিলেন সুদীপ সরকার। গলায় দিল মালা। পর্দার সামনে তারকারা বহুবার সিঁদুর পরেন এবং পরান, কিন্তু বাস্তবে অনুভূতিটা একটু অন্যরকম হয় তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই তা অভিনেত্রীর মুখ দেখেই স্পষ্ট হয়েছে। তাদের বিয়েতে উপস্থিত ছিলেন তারকা জগতের অনেক অভিনেতা-অভিনেত্রীরাই।

বর্তমানে অনিন্দিতা রায়চৌধুরীকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘ধূলোকণা’ ধারাবাহিকে। যেখানে চড়ুইয়ের মার চরিত্রে অভিনয় করছেন অনিন্দিতা। অন্যদিকে সুদীপ সরকারকে অভিনয় করতে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আলতা ফড়িং’এ। সেখানে নায়কের দাদার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। এই মুহূর্তে দুজনে সিরিয়াল জগতের অন্যতম জনপ্রিয় পরিচিত মুখ, তা বলাই বাহুল্য।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026