বিনোদন

Mouni Roy: লাল পাড় সাদা শাড়িতে বিয়ের কনে মৌনী রায়, ভাইরাল বিয়ের ভিডিও

দীর্ঘ জল্পনার অবসান। দীর্ঘদিনের প্রেমিক সূরাজ নামবিয়ার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। গতবছরের মাঝামাঝি সময় থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল মিডিয়াতে। তবে বছরের শুরুতেই তাদের বিয়ের খবর সামনে এসেছে। গোয়াতে নিজেদের বিয়ে সারলেন এই দম্পতি। ২৭’শে জানুয়ারি সকালেই মালায়ালি রীতি মেনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। তবে জানা গিয়েছে, আবারো সন্ধ্যাবেলা বাঙালি রীতি মেনে বিয়ে হবে তাদের।

গোয়াতে নির্ধারিত জায়গাতেই বিবাহ সেরেছেন সূরাজ ও মৌনি। একেবারে মালায়ালি পোশাকে সমস্ত নিয়মকানুন মেনে বিয়ে হয়েছে তাদের। সম্প্রতি সেই ভিডিও প্রকাশ্যে এসেছে, যা এই মুহূর্তে নেটমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়ার পর থেকেই অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন তার অসংখ্য অনুরাগীরা এবং সকল নেটিজেনরা। তবে এদিন সন্ধ্যাবেলাতেও একই জায়গায় বাঙালি রীতি মেনেই বিয়ে হবে তাদের। বিয়েতে আমন্ত্রিত সমস্ত অতিথিরাই রয়েছেন গোয়ার একটি পাঁচতারা হোটেলে। সেখানেই অবশ্য নিজের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে ব্যাচেলর পার্টি সেরেছেন অভিনেত্রী।

সূরাজ নারবিয়ার পেশায় একজন দুবাইয়ের ব্যবসায়ী। তার বাড়ি ব্যাঙ্গালোরে। মৌনি রায় বাড়ি কোচবিহারে। তবে আপাতত চার হাত এক হতে খুশি অনেকেই। এই মুহূর্তে অভিনেত্রীর সমস্ত অনুরাগীরা অপেক্ষায় রয়েছেন সন্ধ্যায় অভিনেত্রীকে বাঙালি কনের সাজে দেখার জন্য। নিঃসন্দেহে যেকোনো ধরনের সাজেই মানায় অভিনেত্রীকে। তবে বিয়ের সাজে বাঙালি মেয়েদের একটু বেশি ভালো লাগে। এদিন সকালে মালায়ালি রীতি মেনে বিয়ের সময় লাল বেনারসি পারের সাদা শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী। মানানসই গহনা ও খোপায় ফুলের মালা দিয়ে রীতিমত নজর কেড়েছেন মৌনি। কম যাননি সূরাজও সাদা মালায়ালি ধুতি ও সোনালী রঙের বিয়ের পাঞ্জাবিতে সেজেছিলেন। বিয়ের সময়ও তারা যে প্রেমে বেশ গদগদ ছিলেন, তা ছবি দেখেই স্পষ্ট হয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026