পাকিস্তান : প্রথম থেকেই একের পর এক মাতব্বরির কারণে সবার কাছে চক্ষুশূল পাকিস্তান। আর এবার প্রকাশ্যে এসেছে আরও ভয়াবহ তথ্য। সূত্রের খবর পাকিস্তানের গুপ্তচর বিভাগে নিযুক্ত রয়েছে এক জঙ্গি নেতা। তার নাম সৈয়দ মুহাম্মদ ইউসুফ শাহ ওরফে সৈয়দ সালাহউদ্দিন। অফিসার পদে থাকা মোস্ট ওয়ান্টেড এই জঙ্গি নেতাই রয়েছে আইএসআইতে। আইএসআই-এর পদস্থ আধিকারিকের পদ দেওয়া হয়েছে সৈয়দ সালাহউদ্দিনকে ।
কিন্তু কেন তার মতন এজন কুখ্যাত জঙ্গিকে আইএসআই-এর শীর্ষপদে বসানো হয়েছে তা বুঝে পাচ্ছেন না অনেকেই। খোদ পাকিস্তানের গুপ্তচর বিভাগে একজন জঙ্গিকে নিয়োগ করার ঘটনায় ফের বিপাকে পড়েছে ইসলামাবাদ। পাশাপাশি আন্তর্জাতিক মহলে নতুন করে সমলোচনার শিকার হয়েছে পাকিস্তান।
এমনকি নতুন পদ পাওয়ার পর থেকেই তার ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম। এখন থেকে ওই জঙ্গি নেতাকে আর কোনও চেকপয়েন্টে আটকানো যাবে না। হিজবুলের পাশাপাশি, সালাহউদ্দিন এখন ইউনাইটেড জিহাদ কাউন্সিলেরও প্রধান।
এমনকি সালাহউদ্দিন যে গাড়িতে যাতায়াত করবেন, সেটিকে সুরক্ষা বিধির অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে সালাহউদ্দিনের জন্য এই নির্দেশিকা লাগু থাকবে প্রায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…