পশ্চিমবঙ্গ : চলতি মাসের প্রথম লকডাউন আগামিকাল। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক লকডাউনের কারণে আগামিকাল রাজ্যে বন্ধ থাকতে চলেছে বিমান এবং রেল পরিষেবা। তবে স্পেশাল ট্রেন বন্ধ থাকলেও চলবে স্টাফ স্পেশাল ট্রেন। আগামীকাল হাওড়া, শিয়ালদহ, মালদহ, শিলিগুড়ি, আসানসোল, খড়গপুর, স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মিলবে না ট্রেন।
আগামিকাল বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে থাকছে, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। এছাড়াও বাতিল থাকছে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল, হাওড়া-বারবিল স্পেশাল, বারবিল-হাওড়া স্পেশাল, ভুবনেশ্বর-হাওড়া স্পেশাল, শালিমার-পাটনা স্পেশাল, পাটনা-শালিমার স্পেশাল, হাওড়া-যশবন্তপুর স্পেশাল ও যশবন্তপুর-হাওড়া স্পেশাল।
লকডাউনের কারণে পথ সংক্ষিপ্ত করা হয়েছে বেশকিছু ট্রেনের। সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশালের ক্ষেত্রে হাওড়ার বদলে আসবে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনও স্টপেজ থাকছে না হিজলি স্টেশনে। ভুবনেশ্বর থেকে নিউ দিল্লি স্পেশাল হিজলি ও পুরুলিয়ায় থামবে না।
সি এস এম টি স্পেশাল ট্রেন এবং হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেনও বন্ধ থাকবে। প্রতিবারের মতন এবার লকডাউনে আর অসুবিধা হবেনা বলে জানিয়েছে রেল মন্ত্রক। কারণ গত বারের লকডাউনে আগে থেকে রেলের সময় নির্ধারিত করা ছিলো না কিন্তু এবার অনেক আগে থেকেই জানানো হয়েছিলো সব নিয়ম বিধি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…