কলকাতা : রাতের কলকাতায় এক মহিলাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টায় অবাক শহরের সাধারণ মানুষ। কিছুদিন আগেই ৩১ বছর বয়সী ওই মহিলার সঙ্গে অমিতাভ বোস নামে এক ব্যক্তির বন্ধুত্ব হয়। আর গতকাল রাতেই তারা আগে থেকেই প্ল্যান করে দেখা করেন।
রাত সাড়ে আটটা নাগাদ অমিতাভ বোসের সঙ্গে দেখা করার পর তাঁরা দুজনে গাড়িতে চেপে রাস্তার এদিক-ওদিক ঘোরাঘুরি শুরু করেন। এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই মহিলা অমিতাভকে জানান তাকে বাড়ি ফিরতে হবে। তখনই অমিতাভ ওই মহিলাকে বাড়িতে নামাতে অস্বীকার করেন।
এরপরেই দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে কালিকপুরের কাছে অভ্যুদয় হাউজিং কমপ্লেক্স-এর সামনে ওই মহিলাকে শারীরিক নিগ্রহ করতে শুরু করে অমিতাভ। পরিস্থিতি বেগতিক বুঝে ওই মহিলা চিৎকার শুরু করে দেন। ওই মহিলার চিৎকার শুনে তাকে উদ্ধার করতে আসে পাশের গাড়িতে থাকা এক দম্পতি। তারাই অমিতাভের গাড়ি আটকায়।
তখনই সেই তরুণীকে গাড়ি ফেলে পালায়। আর তাকে বাঁচাতে আক্রান্ত হন ওই প্রতিবাদী মহিলা। তিনি এখন রুবি হাসপাতালেই ভর্তি আছেন। খোদ কলকাতার বুকে এই ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন অনেকেই। অবশ্য তা নিয়ে কোন হেলদোল নেই প্রশাসনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…