নিউজ

গিলে নিল সাপের বাচ্চা, চিকিৎসায় প্রাণে বাঁচলো এক বছরের শিশু

বারেলি: কথায় বলে শিশু মন ভয় হিংসার উপরে। তাই হয়তো খেলার ছলেই নিজের মুখে পুরে নিয়েছিলো সাপের বাচ্চার অর্ধেক অংশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বরেলি জেলার ফতেহগঞ্জ এলাকায়। শনিবার সন্ধ্যায় বাড়ির উঠোনে খেলা করছিল এক বছরের শিশু। হঠাত তার মার নজরে আসে মুখের মধ্যে কী যেন একটা ঢুকাচ্ছে তার এক বছরের সন্তান।

সামনে এসে দেখতেই খানিক আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা। কারণ ততক্ষণে সাপের অর্ধেক অংশ ঢুকে গেছে শিশুটির মুখে। এরপরেই কোনও রকমে ওই অংশটি টেনে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফতেহগঞ্জ এলাকার ভোলাপুর গ্রামের বাসিন্দা তাঁর এক বছরের ছেলে দেবেন্দ্র একা একাই বাইরে খেলা করছিলো। তখন হঠাতই ধর্মপালের স্ত্রী সোমবতী দেখে তার ছেলের মুখে কিছু একটা রয়েছে। সামনে গিয়ে দেবেন্দ্রের মুখ খুলতেই নজরে আসে, একটা ছোট্ট সাপের বাচ্চা। এরপরেই কোনোরকমে সাপটি বার করে দেবেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল যাওয়া মাত্রই চিকিৎসকেরা ছোট্ট দেবেন্দ্রকে সর্পবিষনাশক একটি ইনজেকশন দেন।  তবে এখন ছোট্ট দেবেন্দ্র সম্পূর্ণ বিপদমুক্ত। তাকে এখনো হাসপাতালেই রাখা হয়েছে। চিকিৎসকরা জানান ঠিক সময়ে নিয়ে আসার জন্য প্রাণে বেঁচে গেছেন ওই খুদে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026