জীবনযাপন

যৌবন ধরে রাখতে চান? নিয়মিত খান এই ফলটি!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : প্রাচীন কাল থেকেই রান্নার মশলা হিসেবে রসুনের ব্যবহার হয়ে আসছে। শুধুমাত্র রান্নায় নয়, রান্না ছাড়াও বিভিন্ন রোগ নিরাময়েও রসুনের ব্যবহার হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকেই। জানেন কি, ত্বকের ঔজ্জ্বল্য ভাব ধরে রাখার পাশাপাশি বয়স ধরে রাখার জন্যও রসুনের কোনো বিকল্প নেই। জেনে নিন এই সম্পর্কে বিস্তারিত-

১. ব্রণের সমস্যায় অনেকেই ভোগেন, আর এথেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেকরকম উপায় অবলম্বন করেন। কিন্তু খুব অল্প সময়ে ব্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য রসুনের কোনো বিকল্প নেই। এক কোয়া রসুনের রস ব্রণের উপর লাগিয়ে পাঁচ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন। কয়েকদিন এটি কর‍তে থাকুন, ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।

২. এক কোয়া রসুন এবং একটা অর্ধেক টম্যাটো একসঙ্গে পেস্ট করে রাখুন বেশ কিছুসময়। তারপর ওই মিশ্রণটা মুখে লাগিয়ে কিছুসময় পরে ধুয়ে ফেলুন। ট্যান উঠে গিয়ে দেখবেন আপনার মুখ চকচক করছে।

৩. সন্তান জন্মানোর পর অনেক নারীরই পেটে একটা দাগ তৈরি হয়ে যায়। এই দাগ দূর করতে অলিভ অয়েলের সঙ্গে রসুনের রস মিশিয়ে কয়েকদিন ওই কাটা দাগের উপর লাগান। ফল নিজের চোখেই দেখতে পাবেন।

৪. অনেকের ত্বকেই লাল-লাল দাগ দেখা যায়। দানা দানা আকারে বেরোয় র‍্যাশ। এই সমস্যা থেকে মুক্তি পেতে রসুনের জুড়ি মেলা ভার।

৫. শুধু ত্বকের সমস্যাই নয়, হারানো যৌবনকে ফিরিয়ে দিতে পারে এক কোয়া রসুন। মধু এবং লেবুর রসের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে এক কোয়া করে রসুন খান। দেখবেন, বয়সের কোঠা ৪০ পেরোলও, আপনাকে দেখলে মনে হবে বছর কুড়ির তন্বী।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026