নিউজ

NRC তে নাম না থাকলে ঠাঁই কোথায় হবে?

অরূপ মাহাত: গুয়াহাটি থেকে ২২ কিলোমিটার দূরে অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় ৪৫ কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে আচমকা নাগরিকত্বের স্বীকৃতি হারিয়ে বিদেশি বলে গণ্য মানুষদের জন্য বিশেষ ওই বন্দিশালা। সরকারি পরিভাষায় ডিটেনশন সেন্টার। দেশের বৃহত্তম এই বন্দিশালায় প্রায় ৩০০০ বন্দি থাকতে পারবেন, এমন ভাবেই তৈরি হচ্ছে ওই সেন্টার।

বর্তমানে অসমে আরও ছ’টি ডিটেনশন সেন্টার রয়েছে। এই সমস্ত সেন্টারে বিদেশি বলে গণ্য মানুষদের থাকতে হয় বিভিন্ন অপরাধে অভিযুক্তদের সঙ্গে। যেমন, ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা হারার পর ডিটেনশন ক্যাম্পে ঠাঁই হয়েছিল ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সানাউল্লাহর। সেখানে আর পাঁচ জন অপরাধীর সঙ্গে একমাস কাটাতে হয় তাঁকে।

তবে মাটিয়ার বন্দিশালায় প্রথম, যেখানে শুধু বিদেশি বলে গণ্যরা থাকবেন। বরপেটা, ডিমা, হাসাও, কামরূপ, করিমগঞ্জ, লখিমপুর, নগাঁও, নলবাড়ি, শিবসাগর ও শোনিতপুরে এই ধরণের আরও ১০টি সেন্টার তৈরি করতে চায় বিজেপি শাসিত রাজ্য সরকার। এই সেন্টারগুলির প্রতিটিতে প্রায় ১০০০ জন করে থাকতে পারবে। সংবাদমাধ্যম সূত্রের খবর, মাটিয়ায় সেন্টার তৈরির কাজ খুব দ্রুততার সাথে চলছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026