আপনার নাম পরিবর্তন করে ‘ফিরোজ প্রিয়াঙ্কা’ করা উচিত, প্রিয়াঙ্কা গান্ধীকে তীব্র আক্রমণ সাধ্বী নিরঞ্জন জ্যোতির

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে করা ‘গেরুয়া’ মন্তব্যের জন্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।তিনি বলেন প্রিয়াঙ্কা একজন নকল গান্ধী তাই তিনি ‘গেরুয়া’ সম্পর্কে বুঝতে পারবে না। প্রিয়াঙ্কা গান্ধীকে নাম পরিবর্তন করে “ফিরোজ প্রিয়াঙ্কা” রাখারও পরামর্শ দেন তিনি।

আদিত্যনাথকে নিয়ে প্রিয়াঙ্কার সমস্যা আছে বলেও দাবী করেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “উত্তরপ্রদেশের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কারণে প্রিয়াঙ্কার আদিত্যনাথকে নিয়ে সমস্যা রয়েছে এবং দাঙ্গাবাজদের পিছনে তিনি রয়েছেন কিনা সেটিও তদন্ত করে দেখা উচিত।”

আরও পড়ুন : ভারত সীমান্তে মোবাইল পরিষেবা বন্ধ করলো বাংলাদেশ সরকার

সাধ্বী কংগ্রেসের সাধারণ সম্পাদককে ‘গেরুয়া’ সম্পর্কে আরও জানার পরামর্শ দিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি এও জিজ্ঞেস করেন, যারা নিরীহদের ওপর অত্যাচার এবং পুলিশকে পাথর ছুঁড়েছিল তাদের শাস্তি দেওয়া হবে কি না। কংগ্রেসের সাধারণ সম্পাদক গতকাল নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদকারীদের বিরুদ্ধে ইউপি পুলিশ যে ব্যবস্থা নিয়েছে তার তদন্ত চেয়েছেন।
একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় গান্ধী দাবি করেছিলেন যে প্রতিবাদকারীদের সম্পত্তি সিল করা ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া বন্ধ করা উচিত। তিনি আরও বলেন যে “নিরপরাধ শিক্ষার্থীদের” বিরুদ্ধে মামলা করা উচিত নয়।

তিনি দাবি করেন, যে এটি হলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর “বদলা” যাতে পুলিশ বেআইনিভাবে আচরণ করেছে। আরও বলেন, “মুখ্যমন্ত্রীর এটি জানা উচিত যে ‘গেরুয়া’ এমন একটি ধর্ম যা প্রেম এবং শান্তির প্রতীক।এই দেশ কৃষ্ণ এবং রামের যারা করুণা এবং ভালবাসার প্রতিমূর্তি ছিল।”

এটি উল্লেখযোগ্য যে, ইউপি মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আগুন লাগানোর ঘটনায় জড়িত লোকদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026