নিউজ

মঙ্গলবার মধ্যরাত থেকেই বাড়বে রেলের ভাড়া

রেলপথ মন্ত্রণালয় থেকে রেল যাত্রীদের জন্য সাধারণ ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা কার্যকর হবে মঙ্গলবার মধ্যরাত থেকে। নতুন ভাড়া কার্যকর হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, “রেলপথ মন্ত্রক প্রাথমিক যাত্রীদের ভাড়া সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে যেটি ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল।” সাধারণ নন-এসি ট্রেনের জন্য ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা, মেল ও এক্সপ্রেস নন এসি ট্রেনগুলির জন্য প্রতি ২ পয়সা এবং এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটারে ৪ পয়সা বাড়ানো হয়েছে।

রাজধানী, ধতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস, হামসফর, মহামানা, গাতিমান, অন্ত্যোদয়, গরীব রথ, জন শতাব্দী, রাজ্য রানী, যুব এক্সপ্রেস, সুবিধা এছাড়া এসি MEMU ও নন এসি MEMU এইসব ট্রেনগুলিতে আগের ভাড়া গুলির ওপর সংশোধন করা হবে ক্লাস অনুযায়ী ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।

আরও পড়ুন : আপনার নাম পরিবর্তন করে ‘ফিরোজ প্রিয়াঙ্কা’ করা উচিত, প্রিয়াঙ্কা গান্ধীকে তীব্র আক্রমণ সাধ্বী নিরঞ্জন জ্যোতির

২০১৪-১৫ সালে ভারতীয় রেলের উপর শেষ ভাড়া সংশোধন করা হয়েছিল।পরবর্তীকালে, অফ বোর্ড এবং অন বোর্ড উভয়ই ধারাবাহিকভাবে উন্নত হয়েছে এবং সুযোগ-সুবিধার প্রসার ঘটেছে। রেল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ভারতীয় রেল কর্তৃপক্ষ নিয়মিতভাবে কোচ আধুনিকীকরণ এবং স্টেশনগুলিতে উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা করে যাত্রীদের ভালো অভিজ্ঞতা বাড়াতে যথেষ্ট চেষ্টা করেছে।তার ওপর ভারতীয় রেলে সপ্তম বেতন কমিশনের চাপের কারণে ভাড়া বাড়ানো জরুরি হয়ে পড়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026