জীবনযাপন

Rosopuli: শীতের আমেজে বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু মিষ্টি রসপুলি পিঠে, রইল রেসিপি

শীতকালে পৌষ পার্বণের আগে জানুয়ারি মাসে ঘরে ঘরে চলে পিঠে উৎসব। বর্তমানে মানুষ অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। আর সেইসব ব্যস্ততার মাঝে এই সমস্ত পিঠে-পুলি বানানো তাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠেনা। আর যার জন্য এখন অনেক জায়গায় পিঠে-পুলির মেলা হয়। সেখানে তাকে হাজারো রকমের পিঠে-পুলির সমাহার। কাজের ফাঁকে অল্প একটু সময় বার করে অনেকেই চলে যান এই ধরনের উৎসবে। তবে এখনো পৌষ পার্বণের সময় আমাদের বাড়িতে মা ঠাকুরমারা প্রায়ই খাওয়ার পাতে পরিবেশন করেন বিভিন্ন ধরনের পিঠা-পুলি। আর সেই সম্ভারের আরো এক সুস্বাদু মিষ্টি হল রসপুলি। ইচ্ছা হলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন এটি।

উপকরণ:

দুধ, নারকেল কুরো, সুজি- হাফ কাপ, মিছরি (পরিমাণমতো), চিনি- এক কাপ, সামান্য নুন, বড় এলাচ গুঁড়ো, ঘি।

রেসিপি:

• গ্যাসে হালকা আঁচে কাড়াই বসিয়ে তাতে পরিমাণমতো নিয়ে রাখা সুজি, নারকেল কুরো, চিনি, বড় এলাচ গুঁড়ো সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে।

• মোট আট মিনিট মতো কড়াইতে নাড়তে হবে মিশ্রণটি। তাহলেই তৈরি হয়ে যাবে পুলি বানানোর মন্ডটি। এরপর একটি প্লেটে নামিয়ে নিতে হবে সেটি।

• গরম থাকতে থাকতে হাতের চেটোয় হালকা ঘি মেখে নিয়ে নাড়ুর মত করে পাকিয়ে নিতে হবে। গোল গোল রাখতে পারেন কিংবা নিজের ইচ্ছা মত আকৃতি দিতে পারেন।

• এরপর পরিমান মত নিয়ে রাখা দুধ গরম হতে দিতে হবে। দুধে ফুট এলে তার মধ্যে মিছরি ও সামান্য পরিমাণে নুন দিয়ে নেড়ে নিতে হবে। ( ১০ মিনিট ধরে নাড়তে হবে)

• হালকা ঘন হতে শুরু করলে তার মধ্যে নাড়ুর মতো করে বানিয়ে রাখা পুলিটি দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর আরো কিছুক্ষন নাড়তে হবে যাতে ঐ ছোট ছোট পুলিগুলোর মধ্যে দুধ ঢুকে যায় ও নরম হয়ে যায়।

এরপর নামিয়ে নিয়ে বাটিতে করে সার্ভ করুন। দেখবেন নিজের সাথে সাথে বাকিদেরও মন প্রাণ জুরিয়ে গিয়েছে।

Rahit Roy

Published by
Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026