বিনোদন

Idhika Paul: জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’-এর ইধিকা, রইলো অভিনেত্রীর বাস্তব পরিচয়

এই মুহূর্তে ছোট পর্দায় সুপরিচিত আর জনপ্রিয় মুখের মধ্যে একজন হলেন অভিনেত্রী ইথিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই বং সুন্দরী। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন ইধিকা। তবে এটি ইধিকার এটি প্রথম ধারাবাহিক ছিলনা। এর আগে আরো এক জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে অভিনয়ে জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন।

নিজের কলেজের পড়াশোনা সম্পন্ন করে এরপর অভিনয় জগতে পা রাখেন তিনি। ইধিকার প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। আর এই ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিক শেষ হতে জি বাংলাতে ‘রিমলি’ তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন।এক গরিব দরিদ্র চাষী পরিবারের মেয়ের জীবন নিয়ে আবর্তিত হয়েছিল এই ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিক শুরুর কিছুদিন পর টিআরপি কম থাকায় কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক।

রিমলি শেষ হয়েছে প্রায় দু মাস হয়েছে। তবে নতুন বছরে নতুন ধারাবাহিকে এক্কেবারে অন্য চরিত্রে ফিরে এসেছে ইধিকা। বাংলার লোক সঙ্গীত এখন পশ্চিমবঙ্গ পেরিয়ে গোটা দেশ তথা বিদেশেও স্তরেও জায়গা করে নিয়েছে। আর বাংলার সেই মাটির গান আর পুরুলিয়ার বিখ্যাত ছৌ-নাচের গল্প নিয়ে এই সপ্তাহ থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পিলু’। আর এই ধারাবাহিকে ইধিকা আবারো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। ইধিকার চরিত্রের নাম রঞ্জিনী।

এতো হল ইধিকার কাজের কথা। তবে অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল তথা সোশ্যাল মিডিয়ার পেজে বেশ ভালোই সক্রিয় পাশাপাশি এক জনপ্রিয় নাম। সম্প্রতি নিজের মোহময়ী ফটোশ্যুটে ফের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন পিলুর নায়িকা। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, টুকটুকে লাল বেনারসী, নব বধূর সাজে নিজের নতুন লাস্যময়ী ফটোশ্যুট সেরেছেন ‘রিমলি’ খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। এই ছবি শেয়ারের সাথে সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নেটমাধ্যমে শেয়ারের সাথে সাথে হু হু করে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই নতুন লুক।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026