বলিউড

Nora Fatehi: করোনা থেকে উঠেই মাস্ক ছাড়া ফের বেরিয়ে পরলেন রাস্তায়, ভিডিও ভাইরাল হতেই ট্রোল হলেন অভিনেত্রী নোরা

সম্প্রতি বলিউডের অন্যতম সুন্দরী নোরা ফাতেহি করোনা থেকে সেরে উঠেছেন। হাতে পেয়েছেন নেগেটিভ রিপোর্টও। তবে নেগেটিভ রিপোর্ট পাওয়ার সাথে সাথেই মাস্ক ছাড়া চলে এলেন প্রকাশ্য রাস্তায়। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন।

বছরের শুরুতেই করোনায় বাজেভাবে কাবু হয়েছিলেন নোরা ফাতেহি। আর ঠিক হতে না হতেই অভিনেত্রীকে মাস্কহীন দেখে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায় অসুস্থ হওয়ার পরেও শিক্ষা হয়নি অভিনেত্রীর। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ার পাতায় তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, নোরা ফাতেহি করোনা ছড়াচ্ছেন চারিদিকে। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করেই ট্রোলের শিকার হয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে পাপারাজিৎদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার জন্যই মাস্ক খুলে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি ঢুকে যান নিজের বাড়িতে। আর এই দৃশ্য নিয়েই আপত্তি নেটিজেনদের। এই ভিডিওটিকে কেন্দ্র করেই নোরা ফাতেহিকে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ।

করোনা আক্রান্ত হওয়ার পর অভিনেত্রী ঘটা করে পোস্ট করে সকলকে জানিয়েছিলেন, তার অসুস্থতার কথা। এমনকি সকলকে সাবধানে থাকার কথাও বলেছিলেন তিনি। পরে সেরে উঠে হাতে করোনার নেগেটিভ রিপোর্ট আসার পরেও সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, সকলের আশীর্বাদে এবং শুভকামনায় তিনি সুস্থ হয়ে উঠেছেন। তিনি আবারও কাজে ফিরছেন সেকথা তিনি জানিয়ে দিয়েছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026