রাজ্য

‘ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা, আর নরেন্দ্র মোদি সোনার বাংলা’, এগরার সভা থেকে বললেন অমিত শাহ

পশ্চিমবঙ্গে আরো একবার নির্বাচনী প্রচারে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থেকে নির্বাচনী প্রচার করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে তিনি আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন। এছাড়াও অমিত শাহ প্রশ্ন করেছেন, “দিদি বলেছিলেন বাংলায় পরিবর্তন হবে, আদৌ কি কোন পরিবর্তন হয়েছে?” তিনি সরাসরি উত্তর দিলেন, বাংলায় কোন পরিবর্তন হয়নি।

দুর্গাপূজা এবং সরস্বতী পুজো নিয়ে আরো একবার প্রশ্ন তুললেন অমিত শাহ। অমিত বললেন, “আদালতের নির্দেশ মেনে পূজা করতে হয়। বাংলাভাষী শিক্ষককে গুলি করা হয় এই রাজ্যে। এই সরকার দুর্গাপূজা এবং সরস্বতী পুজো করতে দেয় না। এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। বাংলায় একবার বিজেপির সরকার করুন, আমরা কথা দিচ্ছি বাংলায় দুর্গাপূজা এবং সরস্বতী পুজো কেউ রুখতে পারবে না।

এছাড়াও তিনি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “অনুপ্রবেশ আগে হতো, এখনো হচ্ছে। তৃণমূল সরকার বাংলায় কোন অনুপ্রবেশ রুখতে পারেনি। পাঁচ বছরের মধ্যে বাংলায় অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠিত হয়। বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস রাজ্যের কোনো উন্নতি করেনি। সোনার বাংলা গড়বে ভারতীয় জনতা পার্টি।”

আজকের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারো ডবল ইঞ্জিন সরকার চালানোর কথা ঘোষণা করলেন বাংলায়। তিনি বললেন, “মোদীজি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছেন আর এই স্বপ্নে আপনারা সামিল হয়ে যান। মমতা দিদি ভাইপো কে মুখ্যমন্ত্রী বানাতে চাইছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সোনার বাংলা তৈরি করতে। যদি বিজেপি সরকার স্থাপিত হয় তাহলে পাঁচ বছরের মধ্যে এই বাংলা সোনার বাংলা হবে।” এছাড়াও তিনি ঘোষণা করেছেন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হলে আর কাটমানি দিতে হবে না এবং সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন চালু করা হবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026