ভাইরাল & ভিডিও

দোকানে ঢুকে স্ন্যাক্সের প্যাকেট চুরি করে পালাল ছোট্ট পাখি, দেখুন ভিডিও

ইন্টারনেট দুনিয়ায় বেশকিছু এমন এমন ভিডিও ভাইরাল হতে থাকে যেগুলো আমাদের এক রকম হাসির খোরাক হয়ে ওঠে। বাচ্চাদের নানা রকম কাণ্ড কারখানা থেকে শুরু করে পশুপাখিদের নানারকম ভিডিও সবকিছুই আমাদের নেটিজেনদের কাছে অত্যন্ত উপভোগ্য বিষয়। এবারে নতুন করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে আমরা একটি ছোট্ট সিগালের মজার একটা ঘটনা দেখতে পেয়েছি।

এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট সিগাল অত্যন্ত সন্তর্পনে একটি দোকান থেকে একটি স্নাক্স এর প্যাকেট চুরি করছে। এত সুন্দর ভাবে সে ওই প্যাকেটটি চুরি করবে যে আপনি তা দেখে না হেসে থাকতে পারবেন না।

ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছিল। নীল ট্রেনার নামের একজন ব্যক্তি এই ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দিয়েছিলেন। তার তলায় ক্যাপশন দেওয়া ছিল, “সিগাল ব্যবসা কিংবা মালিকানার বিষয়ে বিশ্বাসী না।” ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, অটোমেটিক দরজা যুক্ত একটি দোকানের সামনে একটি সিগাল প্রথমে দাঁড়িয়ে রয়েছে। এক মুহূর্তের মধ্যে যখন একজন ব্যক্তি দোকান থেকে বেরিয়ে এলেন তখন খুব সহজে ঐ সিগাল দোকানের মধ্যে ঢুকে গেল। তার কিছুক্ষণের মধ্যে এই পাখিটি ভিতর থেকে একটি স্ন্যাকসের প্যাকেট তুলে নিল এবং সহজেই দোকানের বাইরে বেরিয়ে এলো। তারপরে পাখিটি মাঝ রাস্তায় দাঁড়িয়ে ওই স্ন্যাকসের প্যাকেট থেকে স্ন্যাক্স খেতে শুরু করল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026