নিউজ

লকডাউনের মেয়াদ আরও বৃদ্ধি করা নিয়ে রাজ্যগুলির মতামত জানতে বৈঠক করেন অমিত শাহ

চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। তারপর আর লকডাউনের মেয়াদ বাড়বে কিনা, মেয়াদ বাড়লেও তা কতদিনের জন্য? করোনা মোকাবিলাতে কোন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করতেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই বৈঠকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকেই তাদের মতামত নেওয়া হয়।

এর আগেও প্রত্যেকবার লকডাউন বাড়ানোর আগে মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্স করেছিলেন নরেন্দ্র মোদী। এই বার প্রথম যেখানে প্রধানমন্ত্রীর পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বললেন মুখ্যমন্ত্রীদের সাথে। সূত্র মারফত জানা গেছে এই বৈঠকে প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউন বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন। তবে কেউ সম্পূর্ণ লকডাউন বাড়াতে চায়নি। প্রত্যেক রাজ্যই অর্থনীতিকে সচল রাখার পক্ষে প্রস্তাব জানিয়েছেন।

বৃহস্পতিবার ১৩ টি শহরের জেলা শাসক ও পুরসভার কমিশনারদের সাথে ক্যাবিনেট সচিব রাজীব গৌবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। দেশের মোট সংক্রমণের ৭০ শতাংশই আছে ১৩ টি শহরের মধ্যে। তাই ওই কনটেনমেন্ট জোনগুলিকে পুরোপুরি সিল করার জন্য প্রস্তাব দিয়েছেন ক্যাবিনেট সচিব। এদিকে চতুর্থ দফার লকডাউনের শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যেই কেন্দ্রের পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026