দলে দলে পঙ্গপালের হানা, অনেক ফসল ক্ষতির আশঙ্কা
পাকিস্তান হয়ে আসা পঙ্গপালের দাপটে দিশেহারা অবস্থা উত্তর পশ্চিম ভারতের কৃষকদের। ইতিমধ্যে পাঁচটি রাজ্যে ফসলের ব্যাপক ক্ষতি করেছে তারা। ঝাড়খন্ড পর্যন্ত এসে পৌঁছেছে পঙ্গপালের দল। যার জেরে আশঙ্কা বেড়েছে পশ্চিমবঙ্গেও। পঙ্গপালের আগমনের আশঙ্কায় আতঙ্কিত বাংলার চাষীরা। সাতাশ বছর পর ফের আসা এই পঙ্গপাল কতটা ক্ষতি করতে পারে এ রাজ্যের ফসলে, বৃহস্পতিবার তা নিয়ে আলোচনায় বসেছিলেন কৃষি দপ্তরের পতঙ্গবিদ এবং উদ্ভিদ সংরক্ষণ বিভাগের কর্তারা। এই বিষয়ে জানতে কেন্দ্রীয় পঙ্গপাল নিয়ন্ত্রক সংস্থার সঙ্গেও আলোচনা করেছেন রাজ্যের কৃষি আধিকারিকরা।
এরপরই পশ্চিমবঙ্গের কৃষি দপ্তর থেকে জানানো হয় যে, এই মুহূর্তে বাংলায় পঙ্গপালের হানা দেওয়ার সম্ভাবনা নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে হানা দিলেও খাদ্যের সঙ্কট দেখা না দিলে পশ্চিমবঙ্গের দিকে আসবে পঙ্গপালের দল। সেক্ষেত্রে বর্ষা নামতে দেরি হলে তবেই বাংলার দিকে আসতে পারে তারা। ফলে এখনই পঙ্গপালের বিষয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই বাংলার চাষীদের। তবে, ততদিনে পঙ্গপালের গতিবিধি নিয়ন্ত্রণ করে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের আধিকারিকরা।
দেশ জুড়ে পঙ্গপালের হানার উপর নজরদারি চালায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের অধীনস্থ ‘লোকাস্ট ওয়ার্নিং অর্গানাইজেশন’। তার ডেপুটি ডিরেক্টর (প্ল্যান্ট প্রোটেকশন) কে এল গুর্জর বাংলার এক প্রথম সারির দৈনিক সংবাদপত্রে জানান, ‘এই মুহূর্তে যেভাবে হাওয়া বইছে তাতে পঙ্গপালের পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতে যাওয়ার কোন সম্ভাবনা নেই। কারণ হাওয়ার অভিমুখ পূর্ব দিকে নয়।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…