জীবনযাপন

Pimple’s Dark Spot: ব্রণর দাগ মেটাতে ঘরোয়া টোটকাই যথেষ্ট, চুটকিতেই হবে কাজ, ফিরবে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও

বর্তমানে সকলেই নিজেদের ত্বক নিয়ে ভালোই সচেতন। ছেলে-মেয়ে নির্বিশেষে নানাভাবে নিজেদের ত্বকের যত নিয়ে থাকেন। তবে বর্তমানের কর্মব্যস্ত জীবনে সবসময় নিয়ম করে ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। আর সেই কারণবশতই বিভিন্ন সময়ে ত্বকের নানা সমস্যা দেখা দিতে থাকে। তবে ব্রণর সমস্যা থেকে মুক্তি পেলও অনেকক্ষেত্রে ত্বকে দাগ থেকে যায়। আর সেই দাগ নির্মূল করে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে পেতে ঘরোয়া টোটকাই যথেষ্ট।

ছেলে-মেয়ে নির্বিশেষে প্রত্যেকের ত্বকের ধরন আলাদা হয়। কারোর ত্বকে তেলা ভাব থাকে, আবার কারোর শুষ্ক ত্বক। অনেকসময় অয়েলি স্কিনেই ব্রণর সমস্যা বেশি পরিমাণে দেখা যায়। ধীরে ধীরে তা কমে গেলেও, সেই দাগ থেকে যায় দীর্ঘসময়। তবে নিয়ম করে ত্বকের যত্ন নিলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অবধারিত। কিভাবে মেটাবেন ব্রণর সেই দীর্ঘস্থায়ী দাগ? জানুন।

১) অ্যালোভেরা- অ্যালোভেরা যেকোনো ধরনের ত্বকের জন্য খুব উপকারী। এটি ত্বকের উপর আলাদাভাবে কোন ক্ষতিকর প্রভাব ফেলে না। যদি একটি পাত্রে অ্যালোভেরার সাথে গোলাপ জল বা সাধারণ জল একসাথে মিশিয়ে সেটি মুখে দিনে দুই থেকে তিনবার লাগানো হয় তাহলে ত্বকের নানা সমস্যা দূর হবে। এটি লাগানোর পর ৩০ মিনিট রেখে দিতে হয়, তারপর মুখ ধুয়ে নিতে হয় ভালো করে। ব্রণর পাশাপাশি মেটায় ব্রণর দাগও। তাছাড়াও চোখের তলায় কালি পড়ার সমস্যাও দূর হয় অ্যালোভেরার গুনে। পাশাপাশি ফেরে ত্বকের উজ্জ্বলতাও।

২) বাদাম তেল- একটি ছোট বাটিতে পরিমান মত বাদাম তেল নিয়ে নিতে হবে। বাদাম তেল ত্বকের জন্য খুবই উপকারী। এরপর ঐ তেলের বাটিতে একটি ভিটামিন-ই ক্যাপসুল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। রাতে শুতে যাওয়ার আগে সারা মুখে মেখে নিতে হবে। সারারাত এটি ত্বকে লাগানো থাকলে, তা নিঃসন্দেহে কাজ দেবে। ত্বক ফিরে পাবে আগের কোমলতা। অনেকটাই নির্মূল হবে ব্রণর দাগও। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্রলেপ ত্বকে লাগানো উচিৎ।

৩) লেবু- লেবুতে ভিটামিন সি বর্তমান, যা যেকোনো ধরনের ত্বকে ওষুধের মতো কাজ করে। যার ফলস্বরূপ ব্রণর দাগের পাশাপাশি মেটে ত্বকের নানা সমস্যা। ত্বক ফিরে পায় নিজের স্বাভাবিক উজ্জ্বলতাও। পাশাপাশি শুষ্ক ত্বকে ফেরে আদ্রতাও।

৪) দই- দইয়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুন ত্বকের নানা সমস্যা দূর করে। বিশেষ করে ব্রণর দাগের উপর এটি ভীষণভাবে কার্যকরী। দইয়ে বর্তমান ল্যাকটিক অ্যাসিড ত্বকের কোমলতা ও আদ্রতা বজায় রেখে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

৫) মধু- ব্রণর দাগ মেটাতে মধু অন্যতম একটি উপায়। এতেও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুন বর্তমান। ব্রণর দাগের পাশাপাশি ব্রণর সমস্যাকেও নির্মূল করতে সহায়তা করে এটি। উল্লেখ্য, ওটমিলও ব্রণর দাগ কমাতে সহায়তা করে থাকে।

৬) মুলতানি মাটি: মুলতানি মাটির সাথে জল মিশিয়ে যদি ত্বকে লাগানো যায় তাহলে, তা মিটিয়ে দিতে পারে ত্বকের হাজারো সমস্যা। ট্যানের পাশাপাশি ব্রণর সমস্যাও মেটাতে পারে এই প্রলেপ। মুলতানি মাটি ত্বক মসৃণ করতেও সহায়তা করে থাকে।

৭) চন্দন: যেকোনো ধরনের ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে চন্দন অত্যন্তভাবে কার্যকরী, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। কারণ সেই পুরনো আমল থেকেই ত্বকের নানা সমস্যা মেটাতে অনেকক্ষেত্রে চন্দনের ব্যবহার হয়ে আসছে। ব্রণর সমস্যা দূর করার পাশাপাশি ত্বকের চামড়া টানটান রাখতে ও ত্বকের কোমলতা বজায় রাখতে খুবই কার্যকরী এটি।

৮) গোলাপ জল: শুধুমাত্র গোলাপ জলও ত্বকের জন্য ভীষণ উপকারী। একটি তুলো কিংবা সুতির কাপড় দিয়ে ধীরে ধীরে সারা মুখে যদি প্রতিদিন দুই থেকে তিনবার লাগানো যায় তাহলে, তা ত্বকের কোমলতা ফিরিয়ে আনে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বজায় রেখে দাগমুক্ত রাখে ত্বককে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026