বিনোদন

Manali-Abhimanyu: ‘বাড়ি ট্রান্সফার’! দ্বিতীয় বার বিবাহবার্ষিকী পালন ফুলঝুড়ির, নতুন পোস্ট মানালির

কথায় আছে, বাঙালী মানেই বারো মাসে তেরো পার্বণ। বাঙালী উৎসব উদযাপন করতে বড্ডো ভালোবাসে। বাঙালীর কাছে জন্মদিন, বিবাহবার্ষিকী, প্রেমের কোনো স্পেশ্যাল দিন ও উৎসবের থেকে কম কিছু না। আসলে বাঙালী আনন্দ আর হই হুল্লোড় করে দিন কাটাতে বেশি ভালবাসে। এদিক থেকে একেবারে খাঁটি বাঙালি হলেন অভিনেত্রী মানালি দে। তাই তো স্পেশ্যাল দিনগুলি উদযাপন করতে বেশি ভালোবাসেন। তাই বলে দুমাসের মাঝে পরপর দু বার বিবাহ বার্ষিকী পালন করে কেউ !

গত বছর ১৫ই আগস্ট রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন মানালি দে ও পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়। আইনি মতে, এদিন এই জুটি স্বামী স্ত্রী হন। করোনা অরিস্থিতির জম্য সামাজিক দূরত্ব বজায় রাখতে আইবুড়োভাত বা গায়ে হলুদ কোনো অনুষ্ঠানই করেননি মানালি অভিমন‍্যু। সম্প্রতি ঘরোয়া ভাবে বিবাহবার্ষিকী উদযাপন করলেন। এর মাঝেই ২১শে সেপ্টেম্বর দ্বিতীয়বার বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে দেখা যায় এই যুগলকে কিন্তু কেন?

আসলে ১৫ই আগস্ট মানালি ও অভিমন্যু আইনি মতে বিয়ে সেরেছিলেন ঠিকই কিন্তু গত বছর ২১ সেপ্টেম্বর থেকে অভিমন্যুর বাড়িতে সংসার শুরু করেন মানালি। তাই এই দিনটা এই লাভ বার্ডসদের বাড়ি ট্রান্সফারের বিবাহবার্ষিকী। তাই এদিন বিয়ের দিনের একটি ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন মানালি। ক্যাপশনে লেখেন, ‘একটু ভালবাসা আর তোমার বাড়ি আসা।’ ফেসবুকে মানালির পোস্ট করা ছবি শেয়ার করে অভিমন্যুর লেখেন ‘বছর খানেক আগে, একটুকু ছোঁয়া লাগে, সিঁদুর-মালা দিয়ে, আরেকটিবার বিয়ে, বর বউ এর মুখে হাসিটি নাহি ধরে, সিরিয়াল হোলে বলেই দিতো “লক্ষী এলো ঘরে”।

উল্লেখ্য,মানালি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ। মানালী পরিচিতি পান ‘বউ কথা কও’-মেগা ধারাবাহিক থেকে । বর্তমানে ‘ধূলোকণা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া লকডাউন সিনেমাতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন। এছাড়া স্বামী অভিমন্যু কিছু কম নন। অভিমন্যু টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত এবং নামী স্ক্রিনরাইটার। ‘প্রেম আমার’-এ স্ক্রিনরাইটার হিসেবে তিনি কাজ হয়েছে। এছাড়া নিমকি ফুলকি তে সংলাপ লিখেছেন তিনি। আর এই নিমকি ফুলকিতে অভিনয় করেছেন মানালী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026