ভাইরাল & ভিডিও

Monalisa: ‘মানিকে মাগে হিঠে’ নীল জলে নাচলেন সকলের প্রিয় ঝুমা বৌদি! রইলো ভিডিও

বলিউড, টলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম মোনালিসা। মোনালিসার ভালো নাম অন্তরা বিশ্বাস। বঙ্গ তনয়া মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। আশুতোষ কলেজ থেকে সংস্কৃতে স্নাতক হওয়ার পর মোনালিসা ওড়িয়া মিউজিক ভিডিয়োতে কাজ করেছিলেন। এরপরেই নিজের ভাগ্য পাল্টাতে মুম্বই চলে আসেন তিনি। একসময় ভোজপুরি ইন্ডাস্ট্রির নামী নায়িকাদের অন্যতম হয়ে ওঠেন মোনালিসা। এরপর কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেন তিনি। এরপরই মোনালিসার জনপ্রিয়তা ক্রমশ বাড়তে থাকে।

এই রিয়ালিটি শো জিততে না পারলেও আসতে থাকে ভালো কাজের সুযোগ। একের পর এক হিন্দি ধারাবাহিকে অভিনয় শুরু করেন অভিনেত্রী। স্টার প্লাসের সেক্সি ডাইন হিসেবে ‘নজর’ ধারাবাহিকে সকলের মন জিতেছিলেন এই বঙ্গ তনয়া। ‘নজর’ ১ ও ২ দুই সিজনে মোনালিসা নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন। বর্তমানে কালারস এ ‘নমক ইশকা’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন। সদ্য শেষ হয়েছে এই ধারাবাহিক। এছাড়া টলিউডে হইচই-এর ‘দুপুর ঠাকুরপো- সিজন ২ তে ঝুমাবৌদির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দেওরদের প্রিয় বৌদি হয়ে ওঠেন। শেষবার তাঁকে কালার্সের জনপ্রিয় সিরিয়াল ‘নমক ইস্ক কা’তে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছে।

অভিনয় ছাড়াও মোনালিসা মানেই প্রচুর ইন্সটাগ্রাম রিল ও হট ছবি। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে নিজের একের পর এক বোল্ড ফটোসেশান শেয়ার করে থাকেন। কিছুদিন আগেই স্বামীর সাথে মালদ্বীপ ভ্রমণে গিয়েছে। সেখান থেকে অভিনেত্রীর একটি ছবি বেশ ভাইরাল হয়৷ নীল রঙের বিকিনিতে একগুচ্ছ শেয়ার করেছিলেন। তিনি এই ছবি ভবিষ্যতের চমকের জন্য কিছু ছবি স্টক করে রাখেন তা বোঝা গেল এদিন শেয়ার করা একটি ভিডিও।

বৃহস্পতিবার মোনালিসা নিজের ইন্সটাগ্রামে মোনালিসা নতুন একটি রিল ভিডিও শেয়ার করেন। বর্তমান ট্রেন্ডিং গান হল সিংহলি ‘মানিকে মাগে হিঠে’। অনেক দিন হল তিনি ঘুরে এসেছেন। এবার পুরোনো ভিডিয়োতে এই গান জুড়ে নতুন ট্রেন্ডে গা ভাসালেন। শেয়ার করা এই ভিডিয়োতে অভিনেত্রীর পরনে রয়েছে ‘অ্যাঞ্জেলক্রসেট’-এর ডিজাইনার বিকিনি। বিকিনিটির কম্বিনেশনে রয়েছে নীল ও আকাশি রঙ। তার সাথে মাথায় দুটি খেঁজুর বিনুনি সাথে বাঁধা রয়েছে লাল রঙের ফুল। নীল জলের পুলের ধারে সামনে ব্রেকফাস্ট। আর তার সামনেই নিজের মতো করে নীল জলে নাচলেন। এই ভিডিও দেখে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026