বিনোদন

Nanarupe Mahamaya: নানা রূপে মহামায়া’তে আদ্যাশক্তি হচ্ছেন শুভশ্রী! মা দুর্গার অন্যান রুপে থাকছেন কোন টেলি অভিনেত্রীরা?

দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। ইতিমধ্যেই চারিদিকে পুজো পুজো গন্ধ রব। বৃষ্টি থামলেই, ঝকঝকে রোদ উঁকি দিয়ে আকাশে চকচক করছে সাদা মেঘের ভেলা। মা দুর্গা আসার অপেক্ষায় দিন গুনছে বাঙালি। পুজোর আগেই মহালয়া। আর মহালয়া মানেই মা আসার আনন্দ। যতই দুষ্টু করোনা চোখ রাঙানি দিক মায়ের আগমনে কোনো বাধা দিতে পারেনা৷ মায়ের আগমনে চারিদিক আনন্দমুখর হয়ে ওঠে। বর্তমানে রেডিয়ো মহালয়া শোনার পাশাপাশি টেলিভিশনের পর্দাতেও মহাময় দেখার প্রবনতা আছে। আর বাংলা প্রতিটি টেলিভিশন চ্যানেলে এই দিন দুর্গতিনাশিনীর দেখানো হয়।

তাই স্বভাবতই ওইদিন, রেডিয়োতে মহালয়া শোনার পর প্রায় প্রত্যেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন মহালয়া দেখার জন্য। আর সকলের উৎসাহ থাকে কোন চ্যানেলে কে মা দুর্গা সাজছেন। প্রতিটি চ্যানেল তাদের বেস্ট দিয়ে প্রিয় নায়িকাকে দিয়ে মহালয়া উপস্থাপন করে থাকেন। জি বাংলায় মহিষাসুরমর্দিনীতে মা দুর্গা হচ্ছেন শুভশ্রী তা আগেই জানা গিয়েছিল। এবারে মা দুর্গার লুক সামনে এসেছে। তিনি আদ্যাশক্তি, আবার তিনিই সনাতনী সাজে মহিষাসুরমর্দিনী। প্রকাশ পেল দুর্গারুপে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি। সেখানে কখনও তিনি মমতাময়ী আবার কখনও রুদ্ররুপী।

মহালয়ার দিন জি বাংলার ‘নানা রুপে মহামায়া’ তে মা দুর্গা হয়ে শুভশ্রী অভিনয় করলেও অনুষ্ঠানে
দুর্গা মায়ের এই নানান রূপে দেখা মিলবে। ‘নানা রূপে মহামায়া’- এই অনুষ্ঠানের মাধ্যমে অন্য নারী শক্তির উদযাপন হতে চলেছে আগামী ৬ই অক্টোবর। দুর্গা মায়ের এই নানান রূপে দেখা যাবে মিঠাই, অপু, যমুনা, নীপা, শ্যামা, পরী, ঝিলাম।

১.কমলে কামিনী দেবীর রূপে মিঠাই ধারাবাহিকের সকলের প্রিয় মিঠাই রানী অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু।

২.দুর্গার আরেক রূপ কালী এবং এই কালী রূপে দেখা যাবে অপরাজিতা অপু ধারাবাহিকের অপু অর্থাৎ সুস্মিতা কে।

৩.রক্তবর্ণা, মুক্তকেশী অর্থাৎ দেবীর ভয়ঙ্কর রূপ ছিন্নমস্তার রূপে দেখা যাবে যমুনা ডাকে ধারাবাহিকে যমুনা অর্থাৎ অভিনেত্রী শ্বেতা কে।

৪.দেবীর কুমারি রূপের নাম বালা ত্রিপুরা সুন্দরী। এইরূপে দেখা যাবে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন অর্থাৎ নীপা কে।

৫.রক্তবীজের মতো অসুর কে মারতে আবির্ভাব হয় দেবী কৌশিকির, এইরূপে দেখা যাবে কৃষ্ণকলি ধারাবাহিকের শ্যামা অর্থাৎ অভিনেত্রী তিয়াসা কে।

৬.অন্নের দেবী অর্থাৎ মা অন্নপূর্ণার রূপে দেখা যাবে কড়ি খেলা ধারাবাহিকের পরী অর্থাৎ শ্রীপর্ণা রায় কে।

৭.ত্রিপুরসুন্দরীর ষোড়শী রূপটি ষোড়শবর্ষীয়া বালিকার রূপে থাকছেন জীবন সাথী ধারাবাহিকের ঝিলাম ওরফে শ্রাবণী কে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026