এ যেন প্রকৃতির প্রতিশোধ! এতদিন মানুষের অত্যাচারে নিজের স্বাভাবিক ছন্দ হারিয়েছে প্রকৃতি। মানুষের লোভ ও লালসার কাছে অসহায় হয়ে হারিয়ে যেতে বসেছে বন্যপ্রাণী। ফলে এই করোনা ভাইরাস বন্যপ্রাণী ও প্রকৃতির কাছে যেন এক আশীর্বাদ স্বরূপ। করোনা ভাইরাসের সংক্রমণে ছড়িয়ে পড়া মারণ কোভিড ১৯-এর ফলে আজ গৃহবন্দি মানুষ। আর এর ফলেই স্বাভাবিক ছন্দে ফিরতে বিশ্ব প্রকৃতি।
১৯৯০ সালে কালিকট শহরের রাস্তায় শেষবারের মতো দেখা গিয়েছিল মালাবার গন্ধগোকুল। এবার আবারও শহরের রাস্তায় নেমে আসতে দেখা গেল তাদের। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গৃহবন্দি হয়েছেন মানুষ। সেই সুযোগেই রাস্তায় নেমে আসছেন বন্যপ্রাণীরা। বিপন্ন ও বিলুপ্তপ্রায় এই প্রাণীরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার এই প্রক্রিয়া দেখে আশাবাদী পরিবেশবিদরা। দূষণ ও জনবহুলতা কমতে থাকায় বিশ্ব জুড়েই বিপন্ন ও বিলুপ্তপ্রায় প্রাণীদের পুনরুৎপাদন বাড়ছে বলে মনে করছেন তারা।
প্রসঙ্গত, সমগ্র দেশের মতো কেরালার কালিকটেও জারি রয়েছে লকডাউন। ইতিমধ্যে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ২০২ জন। দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা। ফলে সংক্রমণের তীব্রতা আটকাতে গৃহবন্দি রয়েছে মানুষ। আর এই সুযোগেই শহরের রাস্তায় নেমে এসেছে মালাবার গন্ধগোকুল। ১৯৯০-এর পর আবার যা দেখা গেল এই ঐতিহাসিক শহরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…