টেক বার্তা

লকডাউন পরিস্থিতি, গ্রাহকদের জন্য ফ্রী সুবিধা দেবে Airtel, জানুন বিস্তারিত

বেশিরভাগ দেশেই করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে যাতে অল্প আয়ের গ্রাহকেরা তাদের পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারে সেই জন্যে দুটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করলো এয়ারটেল, যার মধ্যে প্রথমটি হলো- ৮০ মিলিয়ন অল্প আয়ের গ্রাহকদের ১০ টাকা করে টকটাইম দেবে এই সংস্থা। এটি ব্যবহার করা যাবে কল এবং মেসেজ করার ক্ষেত্রে।

দ্বিতীয়টি হলো – সমস্ত প্রিপেইড প্ল্যানগুলির বৈধতা বাড়িয়ে ১৭ই এপ্রিল পর্যন্ত করা হচ্ছে। যার অর্থ হলো যারা নতুন প্যাক কিনতে পারবে না তারা বিনা বাধায় ইনকামিং কলের পরিষেবা উপভোগ করতে পারবে। ৮০ মিলিয়ন গ্রাহকদের জন্য আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই সুবিধাটি উপলব্ধ করা হবে।

সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, “৮০ মিলিয়ন গ্রাহকের মধ্যে সমস্ত সুবিধাবঞ্চিত পরিবারগুলি রয়েছে। এই বিশেষ সুবিধা গুলি সেই সমস্ত ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের সাহায্য করবে যারা এই লকডাউনের জন্য অসুবিধায় পড়েছেন।”

করোনা সংক্রমণ রুখতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। যার ফলে হঠাৎ করেই সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভিন রাজ্যে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক নিজের বাড়িতে ফেরার চেষ্টা করছে। এই পরিকল্পনাগুলি অসুবিধার শিকার হওয়া মানুষদের সাহায্য করবে বলেই আশা করা হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026