কেরল : করোনা ভাইরাসের প্রকোপে বন্ধ সমস্তরকম যান চলাচল পরিষেবা। রাস্তাঘাট জনশূন্য। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশ আগামী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। দেশে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে সংক্রমণের হার। যার ফলে দেশে লক ডাউন বিধির মাধ্যমে সংক্রমণের হার আটকাতেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। তবে যান চলাচল বন্ধ থাকলেও জরুরি বিশেষ কয়েকটি পরিষেবা চালু রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে অনুরোধ করেছেন এমত অবস্থায় বাড়ির বাইরে না বেরোতে।
যার ফলে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ মোতায়েন। এমত অবস্থায় আইএফএস অফিসার সুধা রমেন তার টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শুনশান নীরব একটি জনবসতিপূর্ণ এলাকা দিয়ে একটি হাতি হেঁটে যাচ্ছে। আরও দেখা যাচ্ছে, হাতিটি কিছুদূর গিয়ে আবার মাথা ঘুড়িয়ে রাস্তাঘাট দেখে নিচ্ছে। ফের আবার চলা শুরু করেছে। যেনো লক ডাউন নিয়ম ভঙ্গ না হয় তার উপর সজাগ দৃষ্টি।
এই ঘটনাটি ঘটেছে কেরলে। হাতির ওমন ভাবমূর্তি দেখে মনে হচ্ছে সে যেনো এলাকায় পরিদর্শক রূপে কাজ করছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…