ভারতের বাজারে ইলেকট্রিক গাড়ি এবং স্কুটারের একটা আলাদা ডিমান্ড আছে। এই ইলেকট্রিকের।জগতে এখন প্রতিটি কোম্পানি তাদের নতুন নতুন ইলেকট্রিক যানবাহন নিয়ে বাজারে আসতে শুরু করেছে। একদিকে যেমন বাড়ছে ইলেকট্রিক গাড়ির সংখ্যা, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে ইলেকট্রিক বাইক ও স্কুটারের সংখ্যা। আজকের দিনে আপনি সবার আগে বাজারে যেটা দেখতে পাবেন সেটা হলো ইলেকট্রিক স্কুটার। বিভিন্ন ব্র্যান্ড এখন তাদের ইলেকট্রিক স্কুটার নিয়ে বাজারে হাজির হয়েছে। এদের মধ্যে কিছু আছে বড় ব্র্যান্ড আবার কিছু আছে যেগুলো একেবারেই আনকোরা অর্থাৎ বলতে গেলে সেগুলি স্টার্ট আপ।
তবে আমরা আজকে এমন একটি ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে কথা বলবো যেটা ভারতের বাজারে আসার পথে রয়েছে। বিদেশের বাজারে হিট হওয়ার পরে এবারে কোম্পানি সেই ইলেকট্রিক স্কুটারকে ভারতে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা যে ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে বলছি সেটা হলো হোন্ডা কোম্পানির EM1e। এই ইলেকট্রিক স্কুটার এখন ভারতের বাজারে আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। EICMA তে এই ইলেকট্রিক স্কুটার পেশ করা হয়েছিল এবং এই ইউরোপের বাজারের জন্য তৈরি করা প্রথম ইলেকট্রিক স্কুটার।
এই স্কুটারটি ডিজাইনের দিক থেকে অত্যন্ত কমপ্যাক্ট এবং সমতল মেঝে সহ একটি মসৃণ শৈলীতে আসে। এবং এই স্কুটারটিতে একটি হাব-মাউন্টেড মোটর রয়েছে যা ১.৭ কিলোওয়াট শক্তি এবং ৯০Nm এর টর্ক জেনারেট করে। এর রেঞ্জ সম্পর্কে কথা বললে, এটি এক চার্জে ৪১.১ কিলোমিটার রেঞ্জ দিতে পারে।
Honda-এর এই EM1 e স্কুটারটিতে একটি ২৯.৪Ah লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে, যা ৬ ঘণ্টায় ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যায়৷ এর সামনে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক রয়েছে৷ স্কুটারটির দৈর্ঘ্য ১৭৯৫ মিমি, প্রস্থ ৬৮০ মিমি, উচ্চতা ১০৮০ মিমি এবং হুইলবেস ১৩০০ মিমি। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৩৫ মিমি এবং সিটের উচ্চতা ৭৪০ মিমি। এর মোট ওজন ৯৩ কেজি। তবে, এই ইলেকট্রিক স্কুটারের ভারতের বাজারে দাম এখনো নির্ধারিত হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…