একদিনে রিলিজ করছে ‘পুষ্পা ২‘ ও ‘সিঙ্ঘম এগেন‘, জোর টক্কর হবে বক্সঅফিসে, কার পাল্লা ভারী?

এতদিন পর্যন্ত ভারতীয় সিনেমায় একাধিপত্য বিস্তার করে রেখেছিল বলিউড অর্থাৎ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রি। একের পর এক হিট ফিল্ম এবং হিন্দি ভাষার সুপ্রিমেসি কাজে লাগিয়ে গোটা দেশে জনপ্রিয়তার শীর্ষে ছিল বলি ইন্ডাস্ট্রি। তবে শেষ কয়েক বছরে এই ট্রেন্ডে অনেকটাই পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে বলি সিনেমার চাকচিক্য ছেড়ে দর্শকদের পছন্দ হতে শুরু করেছে বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র। খুব বেশি ভাবে নজরে পড়ছে যে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলি নিজেদের অভ্যন্তরীণ বাজারের সীমানা পেরিয়ে, গোটা দেশে জনপ্রিয়তা পাচ্ছে। এই সিনেমাগুলির সাফল্য বা আয়ের পরিসংখ্যান শুনলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য আপনার।

২০২১ বলিউডের কফিনে পেরেক পুঁতেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ‘ সিনেমা। দেশজুড়ে এই সিনেমা জনপ্রিয়তা পেয়েছিল। সকলের মধ্যে এখন উত্তেজনা এই সিনেমার সিক্যুয়েল কবে আসবে। এবার সেই খবর সামনে এসেছে। জানা গিয়েছে ‘পুষ্পা: দ্য রাইজ‘ সিনেমার সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল‘ রিলিজ করবে ২০২৪ সালে। আগামী বছর ১৫ অগাস্ট, ২০২৪ সালে, মুক্তি পাবে ‘পুষ্পা ২’। আর এই একইদিনে মুক্তি পেতে চলেছে ‘সিঙ্ঘম এগেন’। ফলে বক্সঅফিসে যে এই দুই ছবির জোর টক্কর হতে চলেছে একথা বলাই বাহুল্য।

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি’, ২০২১ সাল থেকেই এই সংলাপ সারা দেশের সিনেপ্রেমীদের মুখে। আল্লু অর্জুনের নাচের স্টাইল কপি করেননি এমন অনুরাগী পাওয়া দুষ্কর। এইমুহুর্তে এই দ্বিতীয় পার্ট নিয়ে ব্যাপক উৎসাহ রয়েছে গোটা দেশে। এতে আল্লু আর্জুনের লুক দেখেই ফিদা হয়েছেন সকলে। এর সাথে কি লড়াইয়ে টিকতে পারবে ‘সিংহম এগেন‘? এর উত্তর দেবে সময়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026