বিশেষ অফারে Honda Shine কিনলে পেয়ে যাবেন ৫০০০ টাকা ক্যাশব্যাক, জেনে নিন বিস্তারিত

বাজেট মূল্যের দুই চাকার মোটরসাইকেলের বাজারে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড হল হোন্ডা। সম্প্রতি এই কোম্পানি একটি রেকর্ড সৃষ্টি করেছে। তাঁদের Honda Shine ১০ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে। তবে আপনি জানলে খুশি হবেন, কোম্পানি তাদের এমন রেকর্ড সেলিব্রেট করতে এই বাইকের ওপর আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এনেছে যা ভারতীয় গ্রাহকদের অবশ্যই পছন্দ হবে। আজকালকার দিনে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বাইকের অবদান অনস্বীকার্য। অনেকেই এখন বাজেট মূল্যের বাইক কিনতে চান। আর তাদের জন্য আজকের প্রতিবেদনের Honda Shine একেবারে পারফেক্ট।

আকর্ষণীয় অফারের আগে জেনে নিন Honda Shine বাইকের স্পেসিফিকেশন সম্বন্ধে। এই বাইকে ১২৩.৯৪ সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার, ৪ স্ট্রোক যা ৭.৯ kW পাওয়ার উৎপন্ন করতে পারে ৭৫০০ rpm এ এবং ১১ Nm টর্ক উৎপন্ন করতে পারে ৬০০০ rpm এ। এই বাইকে ৫ স্পিড গিয়ার বক্স সিস্টেম রয়েছে। বাজেট মূল্যের এই বাইকে ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক দুই ব্যবহার করা হয়েছে। বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬২ মিমি।

এই বাইকটি মার্কেটে ৫ টি কালার অপশনে পাওয়া যায়। সেগুলি হল ডিসেন্ট ব্লু মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে, রেবেল রেড মেটালিক, জিনি গ্রে মেটালিক ইত্যাদি। এই বাইকে ১০.৫ লিটারের একটি পেট্রোল ট্যাংক ব্যবহার করা হয়েছে। বাইকটির মোট ওজন মাত্র ১১৪ কেজি। জানিয়ে রাখা ভাল, ভারতের বাজারে ১২৫ সিসির সেগমেন্ট এর সবচেয়ে জনপ্রিয় বাইক হল এই Honda Shine। আর তাই তো কোম্পানি এর মধ্যেই ১০ মিলিয়ন গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছে এই বাইকটি।

এরপর আসা যাক আকর্ষণীয় অফার সম্বন্ধে। দিল্লিতে এই বাইকের এক্স শোরুম মূল্য শুরু হয় ৭৪ হাজার ৯৪৩ টাকা থেকে। বিশেষ অফার করলে গ্রাহকরা মাত্র ৫৯৯৯ টাকার ডাউনপেমেন্ট করে বাইকটি কিনে নিতে পারবেন। এছাড়াও ওই বাইকের উপর কোম্পানি গ্রাহকদের ৫ হাজার টাকা অব্দি ক্যাশব্যাক দিতে পারে। কোম্পানি তরফে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ অব্দি এই অফার চলবে। তবে নির্দিষ্ট কিছু ডেবিট কার্ডের মাধ্যমে কিনলেই এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026