পর্দার পাশাপাশি বাস্তবেও হিট দেব-রুক্মিণী জুটি। সফল জুটি হিসেবে মোট পাঁচটি ছবিতে ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন তারা। তবে খুব শীঘ্রই আবারও একই পর্দায় দেখা মিলতে চলেছে এই হিট জুটির। অতীত বর্তমানের মেলবন্ধনেই ভিন্নসাজে দেখা দেবেন তারা। উল্লেখ্য, রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘কিসমিশ’ ছবিতেই দেখা দিতে চলেছেন দেব-রুক্মিণী।
সম্প্রতি মুক্তি পেয়েছে রাহুল মুখার্জ্জী পরিচালিত ‘কিসমিশ’এর ট্রেলার। ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই তা রীতিমতো সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এই ছবির জন্য দীর্ঘ প্রতীক্ষায় রয়েছেন দর্শকরাও। দেব-রুক্মিণী ছাড়াও এই ছবিতে দেখা যাবে কমলেশ্বর মুখার্জ্জী, খরাজ মুখোপাধ্যায়, অঞ্জনা বসুর মতো একাধিক তারকাদের। একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসতে চলেছে ‘কিসমিশ’। যেখানে থাকবে অতীত ও বর্তমানের মেলবন্ধন। ছবির কিছু অংশ সাদাকালোয় দেখা যাবে। এই ছবির গল্প লেখা ও পরিচালনায় রয়েছেন রাহুল মুখার্জ্জী। দেব এই ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রডিউসারের ভূমিকা পালন করেছেন।
এই ছবিতে দেবের কন্ঠে একটি ডায়লগ ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে দর্শকদের মাঝে। “ভালোবাসা শব্দটা ঠিক কিসমিশের মত, দেখতে খারাপ হলেও খেতে মিষ্টি।” গল্পটা জুড়ে চলবে মান-অভিমানের গল্প। এই ছবিতে একেবারে ক্রেজি লুকে দেখা যাবে এই জুটিকে। কলেজ থেকেই শুরু হবে তাদের আলাপ পরিচয়। ট্রেলারের এক ঝলকে সকলের সামনে দেবকে সরাসরি না বলতে শোনা গিয়েছে রুক্মিণীকে। তবে কি শেষপর্যন্ত পরিণতি পাবে তাদের ভালোবাসা? এই ছবিতে তিন ধরনের সাজে দেখা মিলবে অভিনেতার। আপাতত, দেবঅনুরাগীদের পাশাপাশি সিনেমাপ্রেমীরাও ‘কিসমিশ’ দেখার অপেক্ষায়। চলতি বছরের ২৯’শে এপ্রিল মুক্তি পাবে ছবিটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…