খেলা

Steve Smith: শচীন-শেওয়াগকে পিছনে ফেলে টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ড স্টিভ স্মিথের

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে আরো একটি রেকর্ড নিজের নামে যুক্ত করলেন অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক স্মিথ। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে দুর্দান্ত ছন্দে নিজেকে উপস্থাপন করছেন স্মিথ। তাছাড়া খেলার ধরণও পাল্টেচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের। এদিন পাকিস্তানের বিরুদ্ধে নিজের ক্যারিয়ারের ১৫০ তম টেস্ট ইনিংস খেলতে গিয়ে আরও একটি বিশ্বরেকর্ড গড়লেন স্টিভ স্মিথ। পেছনে ফেললেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এমনকি শচীন টেন্ডুলকারকে। টেস্ট ক্রিকেটে ১৫০ ইনিংসে সর্বাধিক রান সংগ্রহ করার তকমা নিজের করে নিলেন স্টিভ স্মিথ।

পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৯ রান করার পথে স্টিভ স্মিথ দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন। কেরিয়ারের প্রথম ১৫০টি ইনিংসের পরে টেস্টের ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানে পরিণত হন অজি তারকা। তিনি পিছনে ফেলে দেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। এতদিন কেরিয়ারের এই পর্যায়ে (১৫০টি ইনিংসের পরে) সব থেকে বেশি টেস্ট রান করার রেকর্ড ছিল শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার নামেই। যদিও এই ইনিংসে ব্যাট হাতে শতরানের ইনিংস খেলতে ব্যর্থ হলেও রেকর্ডের দখল করে নিলেন স্মিথই। আপাতত ৮৫টি টেস্টের ১৫০টি ইনিংসে স্মিথের সংগ্রহে রয়েছে ৭৯৯৩ রান।

এর সুবাদে শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা আপাতত দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন। প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কেরিয়ারের প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে ৭৯১৩ রান সংগ্রহ করেছিলেন। ক্যারিয়ারের প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সংগ্রহে ছিল ৭৮৬৯ রান। এই নিরিখে তিনি তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। এছাড়া প্রথম ১৫০টি টেস্ট ইনিংসের পরে ৭৬৯৪ রান সংগ্রহ করে এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বিস্ফোরক ব্যাটসম্যান বীরেন্দ্র শেওয়াগ। উল্লেখ্য, ইতিপূর্বে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচ ড্র করেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচের প্রথম দিনে ৫ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে তারা।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026