টেক বার্তা

Hero Splendor-এর বাজার ধ্বংস করবে Honda Shine, 64 Kmpl মাইলেজ সহ থাকছে দুর্দান্ত ফির্চাস

জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে বাইক চালাতে ভয় পাচ্ছেন? তবে আজকে আমরা আপনার এই সমস্যার উপযুক্ত সমাধান নিয়ে হাজির হয়েছি। এই নিবন্ধে আমরা আপনাদের এমন একটি বাইকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি সবচেয়ে কম মূল্যে ক্রয় করার পাশাপাশি সর্বাধিক মাইলেজ পাবেন আপনি। শুধু তাই নয়, গাড়িটির দুর্দান্ত ডিজাইন আপনাকে মোহিত করে তুলবে। বিগত কয়েক বছরে ভারতের বাজারে একচেটিয়া রাজত্ব করছিল Hero Splendor। মূলত, অধিক মাইলেজ এবং দুর্দান্ত ডিজাইনের জন্য গ্রাহকদের প্রথম পছন্দের বাইক হয়ে উঠেছিল এটি। তবে এবার ভারতের বাজারে Hero Splendor কে টক্কর দিতে দুর্দান্ত গাড়ি লঞ্চ করেছে Honda Shine। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Honda Shine 125cc দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

আজকের নিবন্ধের শুরুতে যদি দুর্দান্ত এই গাড়িটির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এই গাড়িতে 125 সিসি-র শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেটি 10.7bhp শক্তি এবং 11Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। পাশাপাশি এই বাইকটি 4 স্পিড ম্যানুয়াল গিয়ারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। যদি সুরক্ষার কথা বলি, তবে এই বাইকটির দুই চাকাতে ড্রাম ব্রেক প্রদান করেছে কোম্পানি। যার মাধ্যমে আপনি সহজেই গাড়িটি নিয়ন্ত্রণ করতে পারবেন।

তাছাড়া হোন্ডার নতুন এই বাইকের ডিজাইন এমনভাবে করা হয়েছে, যা গ্রাহকদের একটি প্রিমিয়াম লুক প্রদান করবে। পাশাপাশি, অধিক দূরত্ব ভ্রমণের জন্য এটি যাত্রীদের আরামদায়ক অনুভূতি প্রদান করবে। শুধু তাই নয়, 125cc-র এই বাইকটি সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে চলতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তাছাড়া, প্রতি লিটার তেলে Honda Shine গ্রাহকদের 64 কিলোমিটার পর্যন্ত মাইলেজ প্রদান করবে বলেও দাবি করা হয়েছে কোম্পানির তরফ থেকে। পাশাপাশি, দামের ক্ষেত্রেও Hero Splendor-এর চেয়েও কম মূল্যে Honda Shine ক্রয় করতে পারবেন গ্রাহকরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026