টেক বার্তা

Electric Car: ইলেকট্রিক গাড়ি কিনুন জলের দামে, রোড ট্যাক্সের ক্ষেত্রে বড় ছাড় দিচ্ছে সরকার

বিগত কয়েক বছরে ভারতের বাজারে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক গাড়ির চাহিদা। মূলত, জ্বালানি তেলের উর্ধ্বমূল্যের কারণে ডিজেল কিংবা পেট্রোল ইঞ্জিনের গাড়ি ছেড়ে বর্তমানে ইলেকট্রিক গাড়ির দিকে ঝুঁকেছেন গ্রাহকরা। বর্তমানে কম ব্যয়ে অধিক দুরত্ব অতিক্রম এবং পরিবেশ রক্ষায় অনেকেই ইলেক্ট্রিক গাড়ি কেনার কথা ভাবছেন। তবে ডিজেল কিংবা পেট্রোল ইঞ্জিনের গাড়ির চেয়ে তুলনামূলকভাবে ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ার জন্য চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করছেন না অনেকেই। এবার সেই সমস্যার সমাধান নিয়ে এলো কর্ণাটক সরকার। ইলেকট্রিক গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশের ওপর বিশাল ছাড় দিতে চলেছে কর্ণাটক সরকার।

মূলত, রাজ্যের বহু সংখ্যক মানুষের হাতে ইলেকট্রিক গাড়ি এবং ইলেকট্রিক গাড়ির সরঞ্জাম তুলে দিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্ণাটক সরকার। এদিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২৫ লাখ টাকার নিচে যে সমস্ত ইলেকট্রিক গাড়ির দাম রয়েছে, সেই সমস্ত ইলেকট্রিক গাড়ির ওপর নির্ধারিত ১৮ শতাংশ ট্যাক্স কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে কর্ণাটক সরকারের তরফ থেকে। মূলত, ইলেকট্রিক গাড়ি ক্রয় করার জন্য গ্রাহকদের প্রণোদনা দেওয়া এবং পরিবেশ রক্ষার জন্য এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কর্ণাটক সরকার।

শুধু সাধারণ গ্রাহকদের জন্য নয়, ইলেকট্রিক গাড়ি নির্মাণ সংস্থা এবং ইলেকট্রিক গাড়ির সরঞ্জাম নির্মাণ সংস্থাগুলির জন্যেও বড় ঘোষণা করেছে কর্ণাটক সরকার। এদিন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র গাড়ি নির্মাণ সংস্থাগুলির জন্য নয়, ইলেকট্রিক গাড়ি সরঞ্জাম নির্মাণকারী কোন সংস্থা যদি নতুনভাবে কারখানা স্থাপন করে কিংবা পুরনো কারখানার সম্প্রসারণ করে, সে ক্ষেত্রে জমি-জমা এবং যন্ত্রপাতি ১৫ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করবে সরকার। তাছাড়া, ব্যাটারি উৎপাদন কোম্পানি এবং চার্জার উৎপাদন কোম্পানির ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ির নির্মাণ কোম্পানি গুলির বিনিয়োগের উপর ২৫ শতাংশ পর্যন্ত মুনাফা দেবে সরকার বলেও জানানো হয়েছে।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026