বাজারে চলে এল Honda কোম্পানির নতুন ইলেকট্রিক মোপেড বাইক MS01, এক চার্জে চলবে ৬৫ কিলোমিটার

হোন্ডা কোম্পানিটি সব সময় তাদের গ্রাহকদের জন্য নতুন নতুন ইলেকট্রিক বাইক নিয়ে এসে তাদেরকে একেবারে চমকে দেওয়ার পরিকল্পনা করে থাকে। এবারেও কিন্তু তাঁর অন্যথা হলো না। সম্প্রতি হোন্ডা কোম্পানির তরফ থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে একেবারে নতুন একটি মোপেড ইলেকট্রিক বাইক। আপাতত শুধুমাত্র চীনের মার্কেটে উপলব্ধ হলেও, এই ইলেকট্রিক বাইকটি হোন্ডা কোম্পানির পোর্টফোলিওর একটি অন্যতম বাইক হয়ে উঠতে চলেছে আর কিছুদিনের মধ্যেই। এই বিশেষ বাইকের নাম দেওয়া হয়েছে Honda MS01। এই বাইকটি হোন্ডা কোম্পানির জনপ্রিয় Cub মডেলের বাইকের একটি ইলেকট্রিক ভার্সন। ইতিমধ্যেই স্থানীয় এলাকায় ডেলিভারির জন্য ৫,০০০ ইউনিট এই ইলেকট্রিক বাইক কে মার্কেটে ছেড়ে দিয়েছে হন্ডা। ছোটখাটো শহরে যাত্রা করার জন্য এই বাইক বেশ আধুনিক এবং এর ডিজাইন বেশ ইউনিক। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে এই ইলেকট্রিক বাইক ৬৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

আপাতত চীনের বাজারে এই বিশেষ বাইকের দাম রাখা হয়েছে ৪,৯৮০ চিন ইউয়ান, যার মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৫৯ হাজার টাকার কাছাকাছি। এখনো পর্যন্ত ভারতে কবে এই বাইক লঞ্চ হবে সেই ব্যাপারে কোন ঘোষণা করা হয়নি হোন্ডার তরফ থেকে। তবে এই মুহূর্তে ভারতে এই মোপেড ইলেকট্রিক বাইকের খুব একটা জনপ্রিয়তা নেই। বরং সাধারণ ইলেকট্রিক বাইক ভারতে বেশি জনপ্রিয়। তাই ইলেকট্রিক বাইকের মার্কেট হিসেবে হোন্ডা ভারতকে বেছে নেবে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে।

ছোটখাটো শহরে যাত্রা করার জন্য একটি দুর্দান্ত অপশন হতে চলেছে হোন্ডার এই ছোট্ট বাইকটি। এই বাইকে ১৭ ইঞ্চির টিউবলেস টায়ার আপনি পেয়ে যাচ্ছেন। এই টিউবলেস টায়ার আপনার সমস্ত অন রোড রাইডিংকে ভালোভাবে সাপোর্ট করতে পারে। এছাড়াও এই বাইকটিতে ৪০০ ওয়াটের একটি মোটর পেয়ে যাচ্ছেন আপনি। এই ইলেকট্রিক বাইকের সর্বাধিক গতিবেগ ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। গতিবেগ খুব একটা বেশি না হলেও ছোটখাটো রাস্তায় চালানোর জন্য এই গতিবেগ মোটামুটি ঠিকঠাক। তার পাশাপাশি এই বাইকে আপনারা পাচ্ছেন EBS পাওয়ার সিস্টেম।

এই ইলেকট্রিক বাইকে ৪৮ ভোল্ট ক্ষমতার একটি লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। যদি আপনি ইকো মোড ব্যবহার করে চালান তাহলে আপনি ৬৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন একবার চার্জ দিয়ে। যদি শুধুমাত্র ছোটখাটো শহরে যাওয়ার জন্য এই বাইক ব্যবহার করা হয় তাহলে সপ্তাহে এক থেকে দুইবার চার্জ দিলেই যথেষ্ট। তবে একটু দূরে যেতে গেলে এই বাইক একেবারেই ভালো নয়। এই কারণেই হয়তো ভারতে এই বাইক লঞ্চ নাও করতে পারে হোন্ডা কোম্পানীটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026