খেলা

Virat Kohli: ৭ বছরে ৭৩ ম্যাচে বিশ্রাম, কোহলি বিহীন ভারতের জয়ের পরিসংখ্যানে ১৭% বৃদ্ধি

এমনই আশ্চর্যজনক তথ্য প্রকাশিত হলো বিগত ৭ বছরে ভারতীয় ক্রিকেটের পরিসংখ্যানে। বিরাট কোহলিকে ছাড়াই ভারতীয় দলের সাফল্যের পরিমাণ প্রায় ১৭% বেশি! চলতি বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে উক্ত সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাট বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছেন, তবে এই সফরের আগেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

এমন পরিস্থিতিতে বিরাট কোহলির একটানা বিশ্রাম দেওয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। প্রশ্ন উঠেছে বিরাট কোহলির বিগত দিনের পারফরমেন্স নিয়ে। যদিও বিরাট কোহলি ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান এবং অধিনায়ক। তবুও বিগত কয়েক বছর ধরে বিরাট কোহলির পারফরমেন্স রীতিমতো সন্ধিহান হয়ে পড়েছে। যার কারনে বিগত কয়েক বছর ধরে প্রতিনিয়ত কোহলিকে বিভিন্ন সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে।

সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাট কোহলির গুরুত্ব দিনের পর দিন কমেছে। আপনাদের জানিয়ে রাখি, বিরাট কোহলিকে ২০১৫ সালে টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক করা হয়েছিল, তাছাড়া ২০১৭ সালে তিনি তিনটি ফর্ম্যাটেই দলের অধিনায়ক হন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ভারতীয় দল মোট ৩১১টি ম্যাচ খেলেছে। এই ম্যাচের মধ্যে ৭৩টি ম্যাচে বিরাট কোহলি কে বিশ্রাম দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের অধিনায়ক হওয়ার পর থেকে বিরাট কোহলি গত ৭ বছর ধরে টিম ইন্ডিয়ার হয়ে ৭৩টি ম্যাচ খেলেননি। অর্থাৎ তিনি প্রায় ২৩% ম্যাচে দলের অংশ ছিলেন না। তবে বিরাট কোহলি দলের অংশ না থাকা অবস্থায় ভারতীয় দলের পারফরমেন্সে আকস্মিক উন্নতি ঘটেছে। আপনাদের জানিয়ে রাখি, বিরাটকে ছাড়া টিম ইন্ডিয়া ৭৩টি ম্যাচের মধ্যে ৫৪টি ম্যাচ জিতেছে এবং মাত্র ১৫টি ম্যাচে হেরেছে। এই সময়ে, দলের জয়ের হার হয়েছে ৭৮%। তবে বিরাটের উপস্থিতিতে ২৩৯টি ম্যাচ খেলে মাত্র ১৪৬ ম্যাচ জিতেছে ভারতীয় দল। অর্থাৎ এই ম্যাচে দলের জয়ের হার হয়েছে ৬১%। অর্থাৎ বিরাটের অনুপস্থিতির কারণে দলের জয়ের হার ১৭% বৃদ্ধি পায়।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026