ভারতে আসবে হণ্ডা কোম্পানির নতুন ইলেকট্রিক স্কুটার, সস্তা দামে পেয়ে যাবেন এইসব দুর্দান্ত ফিচার

ভারত এবং বিশ্বের বড় বড় টু হুইলার নির্মাতা কোম্পানিগুলি ধীরে ধীরে বিদ্যুৎ চালিত স্কুটার এবং বাইক তৈরি করার দিকে অগ্রসর হচ্ছেন। কিন্তু জাপানের তিনটি সবথেকে বড় টু হুইলার জায়ান্ট এই বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যাপারে ছিল সম্পূর্ণরূপে নীরব। এর মধ্যে সবথেকে বড় কোম্পানি ছিল honda। ভারতের প্রতিটি কোম্পানি ইলেকট্রিক স্কুটার তৈরি করার দিকে অগ্রসর হলেও হন্ডার ইলেকট্রিক স্কুটারের ব্যাপারে এতদিন পর্যন্ত কিছুই জানা যায়নি। তবে এবারে, এই ব্যাপারে নীরবতা ভাঙলেন হোন্ডার চিফ এক্সিকিউটিভ অফিসার। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে হোন্ডা। আগামী বছরের মধ্যেই দুটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে এই জাপানি অটো মেজরটি। দুটো ইলেকট্রিক স্কুটার একেবারে স্ক্র্যাচ থেকে তৈরি হবে এবং তারা একেবারে নতুন আর্কিটেকচারে সেট হবে বলেই জানিয়েছে হন্ডা।

সূত্রের খবর, হোন্ডা কোম্পানিটি এই ইলেকট্রিক স্কুটার গুলি তৈরি করবে তাদের E প্ল্যাটফর্মের উপর। এই নতুন প্লাটফর্মে কেবলমাত্র এই দুটি নয়, বরং ভবিষ্যতে আরো বেশ কিছু ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে honda। এই প্লাটফর্মে বিভিন্ন ড্রাইভ ট্রেন এবং বিভিন্ন বডি টাইপের ইলেক্ট্রিক স্কুটার লঞ্চ করতে পারে হণ্ডা। তবে, এতদিন পর্যন্ত ভারতে এমন ব্যাটারি দিয়ে ইলেকট্রিক স্কুটার তৈরি হতো যেগুলিকে আলাদা করে খোলা যেত। কিন্তু হন্ডা ভারতের প্রথম ফিক্সড ব্যাটারি বিশিষ্ট ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে। হোন্ডা কোম্পানির এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি খোলা যাবে না এবং দামের দিক থেকেও হবে অপেক্ষাকৃত অনেকটা বেশি সস্তা। ইতিমধ্যেই এই নতুন ডিজাইনের জন্য একটি পেটেন্ট নিজের নামে করে নিয়েছে হন্ডা কোম্পানিটি। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন একটি হাব মোটর, এবং সাথেই থাকবে এমন ব্যাটারি যা খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে।

তবে শুধুমাত্র ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটাই নয়, অন্যান্য ফিচারের দিক থেকেও ভারতের নামিদামি কোম্পানিগুলোকে টেক্কা দেবে হোন্ডা। এই ইলেকট্রিক স্কুটারের মোটর সম্পূর্ণভাবে তৈরি হবে ভারতে। ফলে জাপানি ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার হলেও, স্কুটারটিকে মেড ইন ইন্ডিয়া বলা যেতে পারে। এর ফলে ভারতে এই ইলেকট্রিক স্কুটারের দাম অন্যান্য দেশের থেকে খানিক সস্তা হবে। এর পাশাপাশি হোন্ডা ভারতে বেশ কিছু ইলেকট্রিক চার্জিং স্টেশন তৈরি করবে বলে জানা যাচ্ছে। সেই সমস্ত চার্জিং স্টেশনে যদি আপনি হন্ডা ইলেকট্রিক স্কুটার নিয়ে চার্জ করতে যান, তাহলে আপনার জন্য থাকবে অগ্রাধিকার। ফলে সবদিক থেকেই হোন্ডা কোম্পানিটি ভারতের ইলেকট্রিক ইকোসিস্টেমকে পাল্টে দেবে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা শুধুমাত্র আগামী বছরের জন্য, যে কবে এই নতুন ইলেকট্রিক স্কুটারকে বাজারে নিয়ে আসে হণ্ডা।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026