রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই উৎসবের মরশুমে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সেটা উৎসবের জন্য হোক, কি আগামী বিধানসভা নির্বাচনের নির্বাচনী ইশতেহার হোক, গ্রাহকরা কম দামে এলপিজি গ্যাস সিলিন্ডার পেয়ে ব্যাপক খুশি।
যাদের নাম পিএম উজ্জ্বলা যোজনাতে অন্তর্ভুক্ত রয়েছে তারা এবার অনেক কম দামে গ্যাস সিলিন্ডার কিনে নিতে পারবেন। সাধারণ সিলিন্ডারের দাম এখন ৯১০ টাকা করে চলছে। তবে সরকার এই গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকিও দিচ্ছে। সরকার কিছুদিন আগে গ্যাস সিলিন্ডারের ওপর অতিরিক্ত ১০০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। অন্যদিকে ইতিমধ্যেই ২০০ টাকা করে গ্যাস সিলিন্ডারের ওপর ভর্তুকি দিত সরকার। কিছুক্ষেত্রে বর্তমানে গ্যাস সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভর্তুকি পাওয়া যাচ্ছে।
৯১০ টাকার গ্যাস সিলিন্ডারে আপনি যদি ৩০০ টাকা ভর্তুকি পান, তাহলে গ্যাস সিলিন্ডার কিনতে আপনাকে খরচ করতে হবে ৬১০ টাকা। এই উজ্জ্বলা যোজনা প্রকল্পের সাথে যুক্ত ৯.৫ কোটি মানুষ এর সুবিধা পাবেন। আর কিছুদিনের মধ্যেই আছে একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। আর জনগনকে আকৃষ্ট করার জন্য এটা যে বড় পদক্ষেপ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…