হুগলির ঐতিহ্যবাহী জুবিলী ব্রিজ। এই ব্রিজের উপর দিয়েই ব্যান্ডেল থেকে নৈহাটি শাখার ট্রেন চলাচল করে। এটি বহু প্রাচীন একটি ব্রিজ। হাওড়া ব্রিজের পর এটিই দ্বিতীয় সবথেকে পুরনো একটি ব্রিজ। এবার সেই ব্রিজের অনুকরণেই তৈরি করা হবে ব্যান্ডেল স্টেশনটি। উল্লেখ্য এই ব্রিজ দেখতেই ব্যান্ডেল ভিড় জমান বহু পর্যটকরাই।
জানা গিয়েছে, জুবিলী ব্রিজের অনুকরণে ব্যান্ডেল স্টেশনটি তৈরি হওয়ার পর তাতে থাকবে নানা অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক ব্যবস্থাপনা। এই স্টেশনটিকে হেরিটেজ স্টেশনের তকমা দেওয়া হতে পারে বলেও জানা গিয়েছে। ব্যান্ডেল স্টেশনটি হাওড়া ও শিয়ালদহর একটি সংযোগকারী স্টেশন। আরো জানা গিয়েছে, নতুনভাবে স্টেশনটি তৈরি হওয়ার পর শিয়ালদহ ও হাওড়া দুই শাখারই আপ ও ডাউন লাইনের জন্য আলাদা আলাদা ফুট ওভারব্রিজ থাকবে। থাকবে ডিজিটাল সাইনবোর্ডও। যাত্রীদের সুবিধার্থেই একাধিক অত্যাধুনিক প্রযুক্তি রাখা হবে এই স্টেশনে।
আরো জানা গিয়েছে, যাত্রীদের জন্য স্টেশনে রাখা হবে ছোট বড় একাধিক খাবারের ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান। থাকবে আরামদায় প্রতীক্ষালয়ও। বলাই বাহুল্য, যাত্রীদের সুবিধার্থে সমস্ত প্রয়োজনীয় প্রযুক্তিরই ব্যবস্থা করা হবে স্টেশনে।
গত মঙ্গলবার এই প্রসঙ্গেই কলকাতার ইস্টার্ন রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরাও। পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া ও শিয়ালদহ বিভাগের সমস্ত প্রধান বিভাগীয় প্রধান, ডিআরএম। এই বৈঠকে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরাই এদিন এই প্রকল্পকে যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করার সিদ্ধান্ত নিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…