গতবারের মতো এ বছরও আইপিএলে একাধিক নিয়মের পরিবর্তন আনতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলের মেগা আসরে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামতে চলেছে দশটি দল। তবে এবার প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে দুটি করে ম্যাচ নয় বরং সেই নিয়মে বেশ কিছুটা রদবদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসন্ন আইপিএলে দলগুলিকে মোট দুটি গ্রুপে বিভক্ত করে ম্যাচ পরিচালনা করতে চলেছে বিসিসিআই।
আপনাদের জানিয়ে রাখি, আইপিএলে গ্রুপ ‘এ’-তে আছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং লখনউ সুপার জায়েন্টস। অন্যদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, রয়্যালস চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটানস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী যে গ্রুপে যে দল রয়েছে তারা অন্য গ্রুপের পাঁচটি দলের বিপক্ষে মোট দুটি করে ম্যাচ খেলবে। তাছাড়া নিজের গ্রুপে বাকি থাকা চারটি দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল। অর্থাৎ গ্রুপ পর্যায়ে প্রত্যেকটি দল মোট ১৪ টি করে ম্যাচ খেলবে। আগামী ৩১ শে মার্চ গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএলের মেগা আসর। ২৮ শেষ মে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা ফাইনাল।
এক নজরে দেখে নিন কাদের বিরুদ্ধে কবে এবং ক’টি করে ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…