বিনোদন

হট অবতারে হাজির পায়েল, আকর্ষণীয় ছবি মুহূর্তে ভাইরাল

ইন্ডাস্ট্রি মানেই আলোর ফোয়ারা,রসালো গসিপের চাকচিক্য। কিন্তু কিছু অভিনেতা-অভিনেত্রী বরাবর একটু লো প্রোফাইল থাকতে পছন্দ করেন। পায়েল সরকার তাঁদের মধ্যে অন্যতম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পায়েলের একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে পায়েলকে দেখা যাচ্ছে রীতিমত হট অবতারে। কালো ফুলস্লিভ শর্ট টপ এবং শর্টস পায়েলকে করে তুলেছে অনন্যসুন্দরী। সাধারণত পায়েলকে এই পোশাকে দেখা না যাওয়ায় ছবিটি আকর্ষণীয় হয়ে উঠেছে।তবে এই ছবিতে পায়েল যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছেন বডি শেমিং-কে পাত্তা না দিয়ে।

একটু লক্ষ্য করলেই বোঝা যাবে ,এই লকডাউনে পায়েল বেশ কিছুটা ওয়েট গেন করেছেন ।ফলে তাঁকে একটু ভারি দেখতে লাগলেও পায়েল তা কেয়ার করেননি। সচরাচর নায়িকাদের স্লিম থাকতে দেখা যায়। কিন্তু পায়েলের এই নিশ্চুপ পদক্ষেপ অনেকটাই বৈপ্লবিক। টলিউডে পায়ের তলার জমি শক্ত করার জন্য পায়েলকে বরাবর লড়াই করে যেতে হচ্ছে। বহুবছর কাজ করছেন তিনি। এমনকি মুম্বইতেও বেশ কিছু কাজ করেছেন। তিনি যতবার পর্দায় এসেছেন ,তাঁর সৌন্দর্য ও অভিনয় দর্শকদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।

তাঁকে ব্যক্তিগত জীবন ঘিরে বহু বিতর্ক তৈরী হয়েছে। পরিচালক রাজ চক্রবর্তীর সাথে ব্রেক-আপের পর পায়েলের সঙ্গে বিভিন্ন সময়ে বেশ কিছু নায়কের সম্পর্কের কথা শোনা গেলেও তা স্থায়ী হয়নি।এমনকি এটাও শোনা যায়,রাজের প্রথম স্ত্রী-র সাথে বিবাহ-বিচ্ছেদের জন্য পায়েল দায়ী যা আদৌ সত্য নয়। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের চড়াই-উতরাই পেরিয়েও নিজের লড়াকু মানসিকতা ধরে রেখেছেন পায়েল।তিনি আরো একবার প্রমাণ করে দিলেন তিনি সব পোশাকে,সব রূপে স্বচ্ছন্দ।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026