নিউজ

মানতে হবে কেন্দ্রের ২টি শর্ত, আসা যাবে রেড জোন থেকে গ্রিন জোনে

লকডাউনের প্রথম দফার শেষ দিন, অর্থাৎ ১৪ই এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় পর্বের লকডাউনের ঘোষণা করে জানান দেশে ৩রা মে পর্যন্ত চলবে লকডাউন পর্ব। দেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে, মৃত্যুসংখ্যা ৪০০ পেরিয়েছে। এমন আপৎকালীন পরিস্থিতিতে কেন্দ্র গোটা দেশ জুড়ে যে সমস্ত রাজ্য হটস্পটের আওতায় তাদের রেড জোন থেকে গ্রিন জোনে আসার প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করেছে।

কোনো অঞ্চল হটস্পট তখনই চিহ্নিত হবে যখন দেশের মোট আক্রান্তের ৮০ শতাংশ যদি সেই রাজ্যের হয় অথবা গোটা রাজ্যের কোনো একটি জেলায় করোনার আক্রান্তের সংখ্যা ওই রাজ্যের মোট আক্রান্তের ৮০ শতাংশ হয় তবে ওই জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হবে। আর এই হটস্পটযুক্ত অঞ্চলগুলি কিভাবে রেড জোন থেকে গ্রিন জোনে ফিরে আসতে পারবে সে বিষয়ে কেন্দ্র তিনটি জোনের উল্লেখ করেছে।

* মহামারী অবস্থার পর থেকে অর্থাৎ রেড জোনের পর থেকে প্রথম ১৪ দিন যদি আক্রান্তের সংখ্যা কিছুটা কমে তাহলে ওই অঞ্চলটি কমলা জোনে পদার্পণ করবে।

* এরপরের ১৪ দিন যদি ওই এলাকায় নতুন কোনো আক্রান্তের খবর না মেলে তবে তা কমলা জোন থেকে গ্রিন জোনের স্তরে উন্নীত হবে।

এভাবেই মোট ২৮ দিনের মধ্যে একটি অঞ্চল বা জেলা রেড জোন অর্থাৎ সংকটময় অবস্থা থেকে গ্রিন জোন অর্থাৎ স্বাভাবিক স্তরে পৌঁছবে। সুতরাং হটস্পট চিহ্নিত এলাকাগুলি ফের গ্রিন জোনে পদার্পণ করবে তখনই যখন সেই জেলায় বা অঞ্চলে ২৮ দিনের মধ্যে নতুন কোনো সংক্রমণের খোঁজ মিলবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026