কৌশিক পোল্ল্যে: পথঘাটের অসহায় কুকুরদের মুখে খাবার তুলে দিয়ে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন নব্বইয়ের কিংবদন্তী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যালে সেই সমস্ত ছবি হয়েছে ভাইরাল। অভিনেত্রীর অভিনব প্রচেষ্টায় মুগ্ধ নেটাগরিকরা, কমেন্টবক্সে উপছে পড়ছে শুভেচ্ছাবার্তা। লকডাউনে চারপেয়ে প্রাণীগুলোর জন্য সত্যি এবার ভেবে দেখা দরকার।
রাস্তায় ঘোরাফেরা করা কিংবা পাড়ায় পাহাড়া দেওয়া স্ট্রীট ডগসদের একমাত্র ভরসা মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার, লকডাউনে সেটুকুও জুটছে না যেহেতু সকলেই গৃহবন্দি এবং এই দুর্দিনে কেউ খাবার ফেলে নষ্ট করতে রাজি নন। তাহলে ওই নিরীহ প্রাণীগুলির কি হবে? ওরা নিঃসন্দেহে মানুষের উপকার করে, কিন্তু খিদে পেলে তা বলে প্রকাশ করতে অসমর্থ।
এই সমস্ত কুকুরদের কথা চিন্তা করেছেন অনেকেই, বহু সরকারি ও বেসরকারি উদ্যোগে এদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী একজন কুকুরপ্রেমী মানুষ একথা কারোরই অজানা নয়, তার বাড়িতেও রয়েছে দুই প্রিয় পোষ্য। অভিনেত্রী শ্রীলেখাকেও দেখা গেল এদের ত্রাতারূপে।
সদ্যই পোস্ট করা ছবিতে তাকে রাতের আঁধারে রাস্তায় দেখা গেল। তার কোলে রয়েছেন দুই ছোট্ট কুকুরছানা, যারা পরম তৃপ্তিতে শ্রীলেখার কোলে ঘুমিয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন ‘নতুন বন্ধু’। এর আগেও নিজের বাড়ির সামনে বহু পথকুকুরদের খেতে দিয়ে এই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়ে অনবরত সাহায্য করে চলেছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…