জীবনযাপন

কাঁচা ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : শক্তির অন্যতম উৎস ডিমের মধ্যে রয়েছে প্রচুর পুষ্টি। ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ভিটামিন ও মিনারেলসে ভরপুর ডিম সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে ডিমের মধ্যে থাকা ভিটামিন-এ’ ও ভিটামিন বি১১’ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। নিয়মিত ডিম খেলে মস্তিষ্কের কার্যক্রম বাড়াতে পেশী শক্তি বাড়িয়ে শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে। অনেক ক্ষেত্রে শোনা যায় কেউ কেউ শক্তি বৃদ্ধির লক্ষ্যে কাঁচা ডিম খাওয়া শুরু করে দেন। তাঁরা মনে করেন রান্না করলে হয়তো ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

এই যুক্তি কতটা সত্য বা বা মিথ্যে তা নিয়ে পুষ্টিবিদরা একটি বিস্তারিত আলোচনা করেছেন। পুষ্টিবিদদের মতে ‘কাঁচা ডিম খেলে বেশি শক্তি পাওয়া যায় বা শক্তি বাড়ে, কথাটি একেবারে ভুল। এর কোনো বৈজ্ঞানিক ব্যখ্যা নেই। বরং এ থেকে নানা রোগব্যাধি হতে পারে।’ কাঁচা ডিম সহজে হজম হয় না। কাঁচা ডিম খেলে শরীরে বায়োটিনের অভাব হয় ফলে ওজন কমা, জিহ্বার রুক্ষতা, ত্বকের প্রদাহের মতো সমস্যা দেখা দেয়।

কাঁচা ডিমে সালমোনেল নামক একপ্রকার ব্যাকটেরিয়া পাওয়া যায় যা পেটে গেলে নানা রকমের অসুখ যেমন- বমি, টাইফয়েড হতে পারে। পুষ্টিবিদরা সমস্ত দিক বিচার করে বক্তব্য রেখেছেন যে কাঁচা ডিম স্বাস্থ্যের জন্য যথেষ্ট ক্ষতি সাধন করে থাকে। তাই ডিম রান্না করে অর্থাৎ ডিম ভাজা, আধা সেদ্ধ বা সম্পূর্ণ সেদ্ধ করে খেতে পারেন। ডিম রান্না করলে তার পুষ্টিগুণ নষ্ট হয় না, বরং কাঁচা ডিম খেলেই বিভিন্ন রোগব্যাধির সম্ভাবনা থাকে।

এরকম সমস্ত আপডেট পেতে ওপরের ডান দিকের ফলো অপশনে ক্লিক করুন

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: Lifestyle

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026